আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউ ইয়র্কে আবারো এক এশিয়ানের উপর নৃশংস হামলা

নিউ ইয়র্কে আবারো এক এশিয়ানের উপর নৃশংস  হামলা

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কে চীন থেকে আসা এক ইমিগ্রেন্টের উপর হামলা চালিয়েছে এক দুষ্কৃতিকারী। এই হামলায় এই এশিয়ান বংশোদ্ভূত ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

সার্ভিলেন্স ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, এক লম্বা কৃষ্ণাঙ্গ ব্যক্তি একজন এশিয়ান ব্যক্তির মাথায় পা দিয়ে সজোরে আঘাত করছে। অন্তত ছয়বার ওই ব্যক্তির উপর লাফিয়ে উঠে মাথায় লাথি দেয় কৃষ্ণাঙ্গ হামলাকারী।

হামলার শিকার ওই ব্যক্তির নাম ইয়ো পান মা। সে গুরুতর আহত হয়ে বর্তমানে কোমায় চলে গেছেন। তার স্ত্রী বাউজেন চেন বলেন, 'আমরা এই এলাকায় খুবই আতংকিত বোধ করছি'।

ঘটনাসূত্রে জানা যায়, গত শুক্রবার ইয়ো পান মা লেক্সিংটন অ্যাভিনিউ এর রাস্তায় রিসাইকেল যোগ্য পণ্য একটি শপিং কার্টে করে ফিরছিলেন। এই সময় হুট করেই এক ব্যক্তি পিছন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং কোনো কারণ ছাড়া উপর্যুপরি ছয় বার ইয়ো পান মা'র মাথায় লাফিয়ে আঘাত করতে থাকে। এতে মুখে, মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়ে কোমায় চলে গেছে ইয়ো পান মা।

জানা গেছে, ইয়ো পান মাকে হারলেম হাসপাতালের কোমা ইউনিটে রাখা হয়েছে। তাকে জরুরি বিভাগের ভেন্টিলেটরে রাখা হয়েছে। তবে সে বাঁচবে কী না- এ বিষয়ে এখনো শঙ্কা রয়েছে।

গত সেপ্টেম্বরে করোনা মহামারিত রেস্তোরাঁর চাকরি হারিয়েছে ইয়ো পান মা। এরপর থেকে প্রয়োজন মেটাতে খালি বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বিক্রি করতো সে।

বাইজেন চেন বলেন, 'প্রতি রাতেই ইয়ো পান মা আমাকে ফোন দিয়ে খবর নিতো। হামলার রাতে সে আমাকে ফোন না দিলে একপর্যায়ে আমি ফোন দিই, সেই ফোন পুলিশ ধরে জানায় আমার স্বামী আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে'।

এদিকে, নিউ ইয়র্ক পুলিশ হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি হেইট ক্রাইম বা জাতিগত বিদ্বেষ মূলক হামলা।

সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে এশিয়ানদের উপর এমন হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। চলতি বছর মার্চের এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত এশিয়ানদের উপর অন্তত ৬৬টি হামলার ঘটনা ঘটেছে।

সার্ভিলেন্স ভিডিওতে দেখা গেছে হামলাকারী কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো ক্যাপ ও পায়ে রঙবেরঙের বেসবল কেডস পরিহিত ছিলো।

হামলাকারী সম্পর্কে কেউ তথ্য জেনে থাকলে (800) 577-TIPS এই নাম্বারে কল করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত