আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

বিছানায় প্রস্রাব করায় যুক্তরাষ্ট্রে শিশু কন্যাকে গলা টিপে হত্যা

বিছানায় প্রস্রাব করায় যুক্তরাষ্ট্রে শিশু কন্যাকে গলা টিপে হত্যা

বিছানায় প্রস্রাব করার অপরাধে নিজ কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করেছেন পাষণ্ড এক মা। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের উইলকিংসবার্গে। অ্যাড্রিন উইলিয়ামস নামে ২৬ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশকে তিনি জানান, প্রাকৃতিক ক্রিয়া সেরে, কীভাবে নিজেকে পরিস্কার করতে হয়, মেয়েকে তা শেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও মেয়ে কিছুতেই শিখছিল না। বিছানাও মাঝেমধ্যে ভিজিয়ে ফেলত। যে কারণে রাগের মাথায় মেয়ের গলা টিপে ধরেছিলেন। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় অ্যাড্রিয়োনা। পুলিশি জেরায় মেয়েকে খুন করার কথা স্বীকার করেন অ্যাড্রিন।
সকালে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে, এক পথচারি প্রথম খেয়াল করেন একটি শিশুর নিষ্প্রাণ দেহ রাস্তায় পড়ে রয়েছে। তার কয়েক মিনিট আগে, থানায় গিয়ে নাটক করে মেয়ে নিখোঁজের ডায়রিও করে আসেন এই নারী। মেয়ের দেহ মিলার খবরে ফেসবুকে ন্যাকামি করে পোস্টও করেন। লেখেন, 'আমার মেয়েকে ফিরিয়ে দাও প্লিজ। মামি লভস ইউ, মাই অ্যাঞ্জেল!' ভেবেছিলেন এভাবে নাটক করে, পার পেয়ে যাবেন। কেউ তাকে সন্দেহও করবে না। কিন্তু, তার সেই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেয়েকে খুন করে ধরা পড়ে যান। এই নারীর বিরুদ্ধে মোট নয় পাতার অভিযোগ লিপিবদ্ধ হয়। ঘটনার পর ওই নারীকেই সন্দেহের কারণ, শিশুটির দেহ উদ্ধার হয় তারই গাড়ির ভিতর থেকে। রাস্তায় থাকা একটি ভিডিওতে তার ছবি ধরা পড়ে। যে কারণে, প্রথম থেকেই সন্দেহের চোখে ছিলেন ওই নারী। এমনকি মেডিক্যাল পরীক্ষাতেও জানা যায়, শ্বাসরোধ করেই বাচ্চা মেয়েটিকে মারা হয়েছে। কিন্তু, বাড়িতে দাদী, খালা থাকার পরও কেন তারা খুনের কথা জানতে পারলেন না, তা নিয়ে তদন্ত চলছে।


শেয়ার করুন

পাঠকের মতামত