আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতির জন্য সরকার দায়ী: নিউইয়র্কে বিএনপি নেতা সালাম

বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতির জন্য সরকার দায়ী: নিউইয়র্কে বিএনপি নেতা সালাম

বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির কেন্দ্রীয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। নিউইয়র্কে গত ২৮ এপ্রিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-র যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আরো বলেন, সরকারের অব্যবস্থাপনার জন্যই করোনা সংক্রমন বেড়েছে- বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিএনপির কেন্দ্রীয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, করোন পরিস্থিতির কারনে বিএনপি যখন সকল কর্মসূচী স্থগিত করে তখন সরকার বারতের প্রধানমন্ত্রী মোদীকে এনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে আর মোদী বিরোধী বিক্ষোভের কারনে ও সরকারী কর্মসূচীর কারনে করোনা সংক্রমন বেড়েছে।


প্রকৌশলী শরীফ চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে এবং প্রকৌশলী মাইন উদ্দিনের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তরা দেশে সরকারের দমন-পীড়ন নীতির সমালোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবী নাজনিন,  সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বি এন পি, জাতীয় নির্বাহী কমিটি। জিল্লুর রহমান জিল্লু, আহবায়ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি  যুক্তরাষ্ট্র এবং সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি। গিয়াস আহমেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক ,স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র ও জাতীয় কমিটির সদস্য, সাবেক সিনিয়র সহ-সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি। ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ, সাধারন সম্পাদক ,এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব), জাকির এইচ চৌধুরী, সভাপতি যুক্তরাস্ট্র যুবদল, আবু সাইদ আহমদ, সাধারন সম্পাদক যুক্তরাস্ট্র যুবদল, ভিপি জহিরুল হক মোল্লা, সাবেক যুগ্ন- সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র বি এন পি, এবাদ চৌধুরী, বিএনপি নেতা, জাহাঙ্গীর এম আলম, সভাপতি যুক্তরাষ্ট্র শ্রমিক দল, সরোয়ার খান বাবু, যুগ্ন-সাধারন সম্পাদক যুক্তরাস্ট্র যুবদল, মাকসুদুল হাসান চৌধুরী, সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দল, রাফেল তালুকদার, প্রতিস্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতিয়তাবাদি ফোরাম নর্থ আমেরিকা, মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, সভাপতি নিউয়র্ক স্টেইট বিএনপি, সাইদুর রহমান সাঈদ, সাধারন সম্পাদক নিউয়র্ক স্টেইট বিএনপি, এ জি এম জাহঙ্গীর হোসেইন, সাবেক সহসভাপতি ঢাকা মহানগর, যুগ্ন-সাধারন সম্পাদক যুক্তরাস্ট্র যুবদল, মো: আবুল কাসেম, যুগ্ন-সাধারন সম্পাদক যুক্তরাস্ট্র যুবদল, আমানত হোসেন আমান, যুগ্ন-সাধারন সম্পাদক যুক্তরাস্ট্র যুবদল, এ কে এম ঢালিম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতিয়তাবাদি ফোরাম অব নর্থ আমেরিকা, গোলাম এন হায়দার মুকুট, সাধারন সম্পাদক বাংলাদেশ জাতিয়তাবাদি ফোরাম অব নর্থ আমেরিকা, শাহাদাত হোসেন রাজু , সভাপতি যুক্তরাষ্ট্র কোকো পরিষদ, আসরাফ হোসেন, সাধারন সম্পাদক নিউয়র্ক মহানগর বিএনপি, আলমগীর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নিউয়র্ক মহানগর বিএনপি. মাসুদ করিম মিলন, সহসভাপতি বাংলাদেশ জাতিয়তাবাদি ফোরাম অব নর্থ আমেরিকা।

আরো উপস্থিত ছিলেন,  আ স ম খালেদুর রহমান সবুজ, সাধারন সম্পাদক কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইন্‌ক, নাজমূল হাছান বাবু, সাধারন সম্পাদক বৃহত্তর দাউদকান্দি সোসাইটি ইউ এস এ ইন্‌ক, এম এ সিদ্দিক পাটোয়ারি, সেলিম আহমদ, বিশিস্ট শিক্ষানুরাগি ও সমাজ সেবক সাহাদাত হোসেন টিপু, জহির শিকদার, যুগ্ন- সাধারন সম্পাদক (ডিইএব), ইকরাম হোসেন, বিশিস্ট  ব্যাবসায়ি ও সমাজ সেবক সেলিম ভূইয়া, বিশিস্ট সমাজ সেবক, হাবিবুর রহমান, সহসভাপতি নিউয়র্ক  স্টেইট বিএনপি যুক্তরাষ্ট্র, হাবিব উল্লাহ, কোষাধক্ষ কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইন্‌ক, জামিল মিয়াজি, সাবেক ছাত্রনেতা, সামির আহমেদ সাফি, সাবেক ছাত্রনেতা, বিল্লাল হাজারি, সাবেক ছাত্র নেতা, সোহেল সরকার, সাবেক ছাত্র নেতা, ইব্রাহিম খলিল, সাবেক ছাত্র নেতা, সফিউল আলম রিপন, সাবেক ছাত্র নেতা, মো: হাসানুল আলম (বান্না), মো: মোক্তাদুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের আগে  বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন সহ সকল  নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত ও দোয়া পরিচালনা কেরেন ওয়ালিউল্লাহ আতিকুর রহমান।

 
অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন সিনিয়র সহসভাপতি প্রকৌশলী আলমগির হোসেন সরকার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত