আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

মেয়র রে ম্যাক-গায়ারকে এটর্নী মঈন চৌধুরীর সমর্থন

মেয়র রে ম্যাক-গায়ারকে এটর্নী মঈন চৌধুরীর সমর্থন

‘নির্বাচিত হলে বাংলাদেশ সফর করবো’

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে প্রতিদ্বন্দ্বিতাকারী রে ম্যাক-গায়ারকে সমর্থন জানালেন বাংলাদেশী কমিউনিটি লীডার, ডেমোক্র্যাট পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ, কুইন্স এটর্নী মঈন চৌধুরী। শুক্রবার (৩০ এপ্রিল)) অপরাহ্নে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এক জনাকীর্ণ এক অনুষ্ঠানে মঈন চৌধুরী মেয়র হিসেবে রে’র নাম ঘোষণা করেন।


উল্লেখ্য, রে ম্যাক-গায়ার বিগত ১৩ বছর যাবত সিটি গ্রুপের গ্লোবাল কর্পোরেট এ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন। চলতি বছর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে তাকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রাইমারী নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ১৩ জন ডেমোক্র্যাট।


অনুষ্ঠানে মেয়র প্রার্থী রে ম্যাক-গায়ার তার প্রার্থীর কথা তুলে ধরে বলেন, তিনি নির্বাচনী হলে অভিবাসীদের স্বর্গরাজ্য বলে পরিচিত নিউইয়র্কের এই সিটির সকল অভিবাসীদের সকল সুযোগ সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশী ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে ভূমিকা রাখবেন, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি সহ হোমলেসদের কল্যাণে কর্মসূচী গ্রহণ করবেন। তিনি বলেন, আমি পলিটিশিয়ান নই, আমি জনসেবা করতে চাই, রাজনীতি নয়। তিনি বলেন, ডেমোক্র্যাটরা সবসময়ই যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল মানুষের ধর্মীয় চেতনা যথাযথভাবে লালন ও পালনের ক্ষেত্রেও ডেমোক্র্যাট হিসেবে আমি উদার। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্ব হচ্ছে শিক্ষা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে বাংলাদেশ সফর করবেন।


এটর্নী মঈন চৌধুরী ম্যাক-গায়ারকে একজন যোগ্য মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করেন এবং তিনি নির্বাচিত হলে অভিবাসীরা উপকৃত হবে বলেন জানান। তিনি বলেন, আগামী মেয়র নির্বাচনে একাধিক প্রার্থী দেখছি। আমি সবার বায়োটাডা দেখেছি, তাতে মনে হচ্ছে রে যোগ্য মেয়র প্রার্থী, তাই তাকে সমর্থন জানাচ্ছি। তিনি বলেন, নিউইয়র্ক সিটিতে বিশ্বের ১৩৯টি ভাষা-ভাষীর মানুষের বসতি। রে অভিবাসীদের সম্পর্কে অবহিত এবয় অভিবাসীদের সমস্যা বোঝেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ সহ এশিয়ান কমিউনিটির  নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।


মেয়র প্রার্থী রে বলেন, যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ, বিশেষ করে নিউইয়র্ক অভিবাসীদের রাজ্য হওয়ায় সিটির মেয়র অফিস অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নানা চ্যালেঞ্চ মোকাবেলা করে চলেছি। আমি অভিবাসীদের উৎসব দেখতে চাই, আনন্দ দেখতে চাই। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। তিনি বলেন, নির্বাচিত হলে অভিবাসীদের অধিকার বিশেষ করে শিক্ষা, আইন-শৃঙ্খলা, কর্মসংস্থান, হোমলেস সমস্যা, অর্থনীতিকে চাঙ্গা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় তিনি অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, আমি পিছনে তাকাতে চাই না, সামনে এগুতে চাই।
প্রতি বছর ‘দুই ঈদে সিটিতে সাধারণ ছুটি ঘোষণা’ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে রে বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে এটর্নী মঈন চৌধুরী সহ সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। রে তার বক্তব্যের শুরুতে এটর্নী মঈনকে ‘গ্রেট লীডার’ হিসেবে উল্লেখ করেন।


অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সাদী মিন্টু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকির হোসেন বাচ্চু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও জ্যাকসন হাইটস মার্চেন্টাইস এসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত