আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টাইম স্কয়ারে বন্দুকধারীর গুলিতে ১ শিশুসহ আহত ২ নারী

টাইম স্কয়ারে বন্দুকধারীর গুলিতে ১ শিশুসহ আহত ২ নারী

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের টাইম স্কয়ারে এক বন্দুকধারীর গুলিতে একজন শিশুসহ দুইজন নিরীহ পথচারী নারী আহত হয়েছেন।

শনিবার (৮ মে) নিউ ইয়র্কের টাইম স্কয়ারের একটি দোকানের সামনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার ডেরমোট শিয়া বলেন, শনিবার ৪টা ৫৫ মিনিটে ফোর্টিফাইভ স্ট্রিট ও সেভেনথ অ্যাভিনিউতে গুলি ছোঁড়ার শব্দ শোনা যায়।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে চার বছর বয়েসী এক শিশু ও দুই নারীকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ কমিশনার ডেরমোট শিয়া জানান, চার বছর বয়েসী শিশুটির বাড়ি ব্রুকলিন। তার পায়ে একটি গুলি লেগেছে। এই ঘটনার সময় সে তার পরিবারের সাথে দাঁড়িয়ে ছিলো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পায়ে অস্ত্রোপচার করতে হবে।

আহত দুই নারীর মধ্যে একজনের বয়স ২৩ ও অন্য আরেকজনের বয়স ৪৩। ২৩ বছর বয়েসী নারী রোডে আইসল্যান্ডের বাসিন্দা। অন্যদিকে ৪৩ বছর বয়েসী নারীর বাড়ি নিউ জার্সিতে। দুইজনরেই পায়ে গুলি লেগেছে।

শিয়া জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে রাস্তার মধ্যে দুই থেকে চারজন ব্যক্তির ঝগড়া শুরু হয় ও একজন বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত তিনজন একে অপরের পরিচিত নয় এবং এরা সবাই পথচারী।

গোলাগুলির সাথে সম্পৃক্ত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে এক বা একাধিক ব্যক্তিকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ।

পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে বন্দুক উদ্ধার করা না গেলেও পয়েন্ট টুয়েন্টি ফাইভ ক্যালিবারের বন্দুকের খোসা পাওয়া গেছে।

গত বছর থেকে নিউ ইয়র্কে গোলাগুলি ও বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরের এই সময় থেকে চলতি বছরের এই সময়ে এসব হামলার ঘটনা বেড়েছে অন্তত ৮৩ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত