আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঈদের জামাত জামাইকা হাইস্কুল মাঠে

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঈদের জামাত জামাইকা হাইস্কুল মাঠে

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে
নিউইয়র্কের জামাইকা হাইস্কুল মাঠে। ধর্মীয়
ভাবগম্ভীর পরিবেশ ও দেশিয় আমেজে এ
ঈদ জামাতে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশির
সমাগম ঘটে।
জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে সকাল
সোয়া ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে
ইমামতি করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব
আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ। এছাড়া
খুৎবা পড়েন ইমাম শামসে আলী। ঈদের জামাত
শেষে বিশ্বের সকল মুসলমানদের জন্য
বিশেষ মুনাজাত করা হয়।
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল
জেনারেল শামীম আহসান এই ঈদের জামাতে
নামাজ আদায় করেন। এর আগে জামাইকা মুসলিম
সেন্টারের কর্মকর্তা ডা. ওয়াহিদুর রহমান, আখতার
হোসেন নিউইয়র্ক স্টেট অ্যাসেমব্লীম্যান
ডেভিড ওয়েপ্রীন, সাবেক কম্পট্রোলার
জন ল্যু, সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান প্রমুখ
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা
বক্তব্য দেন।
এছাড়াও জামাইকার আল আরাফা মসজিদ কমিটির
উদ্যোগে প্রথমবারের মতো খোলা
আকাশের নীচে স্থানীয় সুসান বি এন্থনী
স্কুলের খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের
নামাজ আদায়ের ব্যবস্থা করেন। এ জামাতেও
কয়েক হাজার শিশু কিশোর ও নারী-পুরুষ
ঈদের নামাজ আদায় করেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত ৩০ টির বেশি
অঙ্গরাজ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবার
খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে মসজিদ,
কমিউনিটি সেন্টার ও খোলা মাঠে ঈদের নামাজ
আদায় করা হয়।
নিউইয়র্কে অনুষ্ঠিত অন্যান্য ঈদের
জামাতগুলো হচ্ছে গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের
পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে
মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, ইষ্ট
এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার,
কুইন্সের জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদ, দারুস
সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার,
ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ,
জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক
সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী
সেন্টার, ওজনপার্কের আল আমান জামে
মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান
মসজিদ, সিটির ব্রুকলিনের বাংলাদেশ মসুলিম
সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ,
ম্যানহাটানের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ,
আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল
আমীন মসজিদ ও জ্যাকসন হাইটসের ডাইভারসিটি
প্লাজায় রাস্তার উপর কয়েক দফায় ঈদুল ফিতরের
জামাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত