আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিউ ইয়র্কে শিশু-কিশোররা টিকা নিলে মিলবে বৃত্তি

নিউ ইয়র্কে শিশু-কিশোররা টিকা নিলে মিলবে বৃত্তি

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহ দিতে ৫০টি পূর্ণকালীন বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বুধবার (২৬ মে) 'গেট অ্যা শট টু মেক ইউর ফিউচার' শীর্ষক এই বৃত্তি প্রদানের ঘোষণাটি দেন।

গভর্নর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, প্রতি সপ্তাহে ১০টি পূর্ণ বৃত্তি প্রদান করা হবে৷ ৫ সপ্তাহ ধরে এই প্রোগ্রাম চালু থাকবে।

ইতোমধ্যে বেশকিছু রাজ্য বাসিন্দাদের টিকা গ্রহণে উৎসাহিত করতে উপহার ও অন্যান্য সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে।

ওহাইও'তে টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন এমন পাঁচজনকে ১ মিলিয়ন ডলার পুরষ্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে৷ আর শিশু-কিশোরদের এক থেকে পাঁচটি কলেজ বৃত্তি দেওয়া হবে।

ওহাইও'র গভর্নর মাইক ডিওয়াইন বলেন, এই লটারি প্রোগ্রামের কারণে ওহাইও'তে টিকাদান কার্যক্রম ৪৫ শতাংশ গতিশীল হয়েছে৷

ম্যারিল্যান্ডে প্রতিদিন একজন টিকা গ্রহণ করতে আসা বাসিন্দা জিততে পারেন ৪০ হাজার ডলার। জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত এই সুযোগ থাকছে। এছাড়া জুলাই মাসের ৪ তারিখে লটারির মাধ্যমে একজন পাবে ৪ লাখ ডলার।

গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লটারির মাধ্যমে ১২ থেকে ১৭ বছর বয়েসীদের মধ্যে ৫০টি বৃত্তি প্রদান করা হবে৷

এই বৃত্তির আওতায় স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ফুল ইন-স্টেট টিউশন, বোর্ড এবং রুম ও অন্যান্য খরচ বহন করা হবে। চার বছর স্কুল প্রোগ্রাম অথবা পাঁচ বছর অন্য প্রোগ্রামের খরচ বহন করা হবে৷

এই বৃত্তির জন্য ১২ থেকে ১৭ বছর বয়েসী সকল শিশু-কিশোর বিবেচ্য হবে এবং লটারির মাধ্যমে ৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি প্রদানের অর্থ ফেডারেল কোভিড-১৯ রিলিফ এবং অন্যান্য ফাণ্ড থেকে প্রদান করা হবে।

গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহ বৃদ্ধি করা। কম বয়েসীদের মধ্যে করোনা আক্রান্তের হার বেড়েছে তবে সবচেয়ে কম টিকা গ্রহণের হার শিশু কিশোরদের মধ্যে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত