আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জনসন অ্যান্ড জনসনকে ২৩০ মিলিয়ন ডলার জরিমানা!

জনসন অ্যান্ড জনসনকে ২৩০ মিলিয়ন ডলার জরিমানা!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে ২৩০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। নিউ ইয়র্ক রাজ্যের করা মামলার প্রেক্ষিতে এই জরিমানা গুণতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

মামলায় বলা হয়, নিউ ইয়র্ক শহরে ব্যথানাশক মাদক অপিওইডের বিস্তার ঘটানোর কারণ জনসন অ্যান্ড জনসন।

জরিমানা দিয়ে মামলা থেকে অব্যাহতি পেতে রাজি হলেও এই ধরণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। এর আগে নিউ ইয়র্ক ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করে।

একই সাথে দেশজুড়ে জে অ্যান্ড জে'র তৈরি কোনো ব্যথানাশক বিক্রি বন্ধের দাবিও তোলা হয়।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেশিশিয়া জেমস বলেন, 'এই ব্যথানাশকটি কমিউনিটির একটি বড় অংশের ব্যাপক ক্ষতি করেছে এবং ভবিষ্যতে পুরো দেশে এই ভয়াবহ মাদক ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে'।

তিনি বলেন, 'জনসন অ্যান্ড জনসন এটির বিস্তারে প্রভাব রেখেছে। তবে এখন থেকে দেশের কোথাও এই মাদক বিক্রি হবে না'।

ব্যথানাশক এই ওষুধটি পপি থেকে তৈরি হয়। এটি সাময়িক সময়ের জন্য মতিষ্ক ও ব্রেইনের মধ্যকার যোগাযোগ বন্ধ করে ব্যথাহীন অনুভূতি প্রদান করে।

যুক্তরাষ্ট্রে এই ওষুধের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। এটি প্রেসক্রিপশনের মাধ্যমেও পাওয়া যায়, আবার হেরোইনের মতো কালোবাজারেও বিক্রি হয়।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত এই ব্যথানাশক ওষুদের ওভারডোজে অর্ধ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে।

জনসন অ্যান্ড জনসনের পাশাপাশি অন্যান্য আরো বেশকিছু ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে বেশ বড় অংকের জরিমানা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত