আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউইয়র্কে বন্ধুর বাসা থেকে আবার বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার

নিউইয়র্কে বন্ধুর বাসা থেকে আবার বাংলাদেশী তরুণের লাশ উদ্ধার


নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে আবারো এক বাংলাদেশী তরুনের অকাল মৃত্যু হয়েছে। গত ২৪ জুলাই শনিবার এস্টোরিয়ার একটি বাসায় তিনি মারা যান। বাংলাদেশী বংশোদ্ভুত এই তরুণের নাম শাহরিয়ার ইসলাম সাইদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। শাহরিয়ার ইসলামের বাবা নিউইয়র্কের এস্টোরিয়ার বাসিন্দা এবং ইউনিক ফুডের স্বত্বাধিকারী নুরুল ইসলামের একমাত্র ছেলে। প্রাথমিকভাবে শাহরিয়ার হৃদরোগে মারা গেছেন বলে জানানো হয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশী বেশ কয়েকজন তরুণের অকাল মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হলেন শাহরিয়ার ইসলাম। এধরনের ঘটনার পুনরাবৃত্তি কমিউনিটিতে বিশেষ করে অভিভাবক মহলে উদ্বেগ-আতংক বাড়ছে।

এদিকে গত ২৫ জুলাই রোববার বাদ মাগরিব ওজনপার্কের আল আমান মসজিদে শাহরিয়ারের প্রথম ও এস্টোরিয়ার আল আমীন মসজিদের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শাহরিয়ার ইসলাম গত ২৩ জুলাই শুক্রবার রাতে নিজের এক বন্ধুর বাসায় বেড়াতে যান। রাতে মাকে ফোন করে জানান, তার বন্ধুদের সাথেই তিনি রাত কাটাবেন। তাই বাসায় আসবেন না। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সেখানেই সোফার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।

সূত্রমতে, সকালে অন্য বন্ধুরা ঘুম থেকে উঠে শাহরিয়ারকে সোফার নীচে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে তারা পুলিশ কল করেন। পুলিশ ও অ্যাম্বুলেস তাৎক্ষনিক এলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। স্থানীয় একটি হাসপাতালে শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যু সংবাদ বাড়ীতে পৌঁছার পর পরই সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শাহরিয়ারের বাবা ও মা আকস্মিক এবং অনাকাংখিত এই ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন অনেকেই। শাহরিয়ারের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটিতে সাম্প্রতিক সময়ে তরুণদের এই অকাল মৃত্যুকে অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন না। অনেকের মতে আমাদের তরুণ সমাজের গন্তব্য কোনদিকে তা খতিয়ে দেখার সময় এসেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত