আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যৌন হয়রানির ঘটনায় পদত্যাগ করলেন নিউ ইয়র্ক গভর্নর

যৌন হয়রানির ঘটনায় পদত্যাগ করলেন নিউ ইয়র্ক গভর্নর

ছবি: এলএবাংলাটাইমস

একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ার জেরে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। আগামী ১৪ দিনের মধ্যে এটি কার্যকর হবে।

বিবৃতিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ক্যুমো জানান, 'এই মুহুর্তে সবাইকে সাহায্য করার জন্য সঠিক উপায় হচ্ছে সরে যাওয়া'।

অ্যান্ড্রু ক্যুমোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল। নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।

যৌন হেনস্থার অভিযোগ উঠার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য ডেমোক্রেটিকরা ক্যুমোকে পদত্যাগ করতে আহবান জানান।

মাত্র এক বছর আগেও করোনাভাইরাস নিয়ে ব্রিফিং এর ফলে লাখ-লাখ আমেরিকান তাঁর প্রশংসা করেন।

অ্যান্ড্রু ক্যুমো নিউ ইয়র্কের তৃতীয় গভর্নর যাঁকে যৌন হেনস্থার দায়ে ক্ষমতা থেকে সরে যেতে হলো।

এর আগে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিসের এক স্বাধীন তদন্তে অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়৷ এর মধ্যে রাজ্যের কর্মকর্তারাও ছিলেন।

হেনস্থার স্বীকার নারীরা জানান, ক্যুমো যৌন উত্তেজক মন্তব্য করতেন, অযাচিত স্পর্শ করতেন আর অনুমতি ব্যতিরকে চুমু খেতেন।

এই অভিযোগ প্রকাশ হওয়ার পর থেকেই প্রভাবশালী ডেমোক্রেটিকরা ক্যুমোর বিরুদ্ধে চলে যায়। নিউ ইয়র্ক এর দুই সিনেটর, হাউজ অব রিপ্রেজেনটেটিভ ন্যান্সি পেলোসি ও সিনেট লিডার চাক শ্যুমার অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে চলে যায়।

পদত্যাগ না করলে নিউ ইয়র্কের ডেমোক্র্যাটরা ক্যুমোর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছিল। তাঁর বিরুদ্ধে এখনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন চালু আছে।

মঙ্গলবার (১০ আগস্ট) পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ক্যুমো যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু করিনি তবে আমার জন্য যারা অস্বস্তি বোধ করেছেন, তাদের সবার কাছে আমি গভীর দুঃখ প্রকাশ করছি'।

'মনের দিক থেকে আমি কখনোই কারো সাথে সীমা অতিক্রম করিনি। তবে আমার অবশ্যই আরো সংযত হওয়ার প্রয়োজন ছিল'- বলেন তিনি।

এই অভিযোগে ক্যুমোর সাথে তাঁর মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন ক্যুমো। পুরো ঘটনাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত