আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, নতুন সদস্য সংগ্রহের জন্য কমিটি গঠন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, নতুন সদস্য সংগ্রহের জন্য কমিটি গঠন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব "নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব" এর অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী ২০২১ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাবের কার্যকরী কমিটির এক সভা গত ৯ই আগস্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অস্থায়ী কার্যালয়ে  ক্লাব সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ আহমদ, দফতর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ।

সভায় অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পূণর্মিলনী ২০২১ এর কনভেনর এবিএম সালাহউদ্দিন আহমেদ আয় ব্যয়সহ যাবতীয় বিষয়াদি তুলে ধরেন।

সভায় ক্লাব সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদার ও পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ক্লাবের সাথে সম্পৃক্ত করতে নতুন সদস্য সংগ্রহের জন্য একটি আবেদনপত্র বাছাই কমিটি গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট বাছাই কমিটির অপর সদস্যরা হলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ।আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত নতুন সদস্যের আবেদন পত্র গ্রহণ করা হবে।

এছাড়াও সভায় বাংলাদেশের প্রবীণ ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু'র ইন্তেকালে শোক প্রস্তাবসহ অনেক সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত