আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আমেরিকায় একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা, নিহতদের ৬ জনই শিশু

আমেরিকায় একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা, নিহতদের ৬ জনই শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় মাথায় গুলিবিদ্ধ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি বলছে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশের সঙ্গে গোলাগুলি করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার দিনের শেষভাগে হাউস্টন এলাকা থেকে পুলিশকে খবর দেয়া হলে পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে হাজির হয়। এরপর তারা এক শিশুর মৃতদেহ দেখতে পেয়ে বাড়িটির ভিতরে প্রবেশের চেষ্টা চালান। আর তখনই গোলাগুলি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক সময় গোলাগুলির পর পুলিশের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে ওই ব্যক্তি আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের নাম ডেভিড কনলে (৪৮)। তার বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে খুনের অভিযোগ আনা হয়েছে। হ্যারিসের কাউন্টি শেরিফ অফিস থেকে বলা হয়েছে, পুলিশেরা বাড়ির ভেতরে ঢুকতে চাইলে আগে থেকেই সেখানে থাকা এক ব্যক্তি গুলি চালায়। আদালতের নথি থেকে জানা গেছে, সর্বশেষ ১৯৮৮ সালে ডেভিড কনলের বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে।নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন ৫০ বছর বয়সী ডিওয়াইনে জ্যাকসন, তার স্ত্রী ভ্যালেরি জ্যাকসন (৪০) এবং তাদের সন্তান নাথানিয়াল (১৩), ডিওয়াইনে (১০), ওনেস্টি (১১), কালিব (৯), ট্রিনিটি (৭) এবং জোনাহ (৬)। ধারণা করা হচ্ছে নাথানিয়াল কনলেরই সন্তান। ভ্যালেরি জ্যাকসনের সঙ্গে তার অতীতে সম্পর্ক ছিল। শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, হত্যাকা-ের মোটিভ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার সম্ভব হয়নি। তবে ভ্যালেরির সঙ্গে মনোমালিন্যের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। কনলেকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত