আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশি বিলাল হলেন

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশি বিলাল হলেন

বিশ্বের রাজধানী খ্যাত আমেরিকার নিউইয়র্ক সিটি পুলিশ-এনওয়াইপিডি বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান বিলাল উদ্দিন।

গেলো ৩ সেপ্টেম্বর এনওয়াইপিডিতে পদোন্নতি পাওয়া প্রায় তিন শতাধিক কর্মকর্তার মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বিলাল। ম্যানহাটনে দুর্নীতি দমনের পাশাপাশি সন্ত্রাস দমন বিভাগেও কাজ করবেন সার্জেন্ট বিলাল।

নিউইয়র্ক পুলিশ অ্যাকাডেমিতে জমকালো অনুষ্ঠানের বিলাল উদ্দিনের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলালের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমট শিয়া।

এছাড়া নিউইয়র্কে বিলালের ঘনিষ্ট বন্ধু তার পদোন্নতি  সম্মাননা ও আনন্দ উদযাপনে ক্যানিংঘাম পার্কে আয়োজন করে বারবিকিউ। এতে যোগ দেন বিলালের পরিবারসহ আমন্ত্রিতদের পরিবার পরিজন। উৎসবমুখর পরিবেশে তাকে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশি আমেরিকান বিলাল উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (নয়াগাউ) গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান বিলাল উদ্দিন ১৯৯৪ সালে অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করেন। ১৯৯৭ সালে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পরে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন। পরে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী হন।

২০১১ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেয়ার আগে বিলাল উদ্দিন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিকসে আবার স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিলাল উদ্দিন তার সাফল্যের পেছনে মা-বাবা, স্ত্রী ও ভাই বোনসহ সহকর্মী ইকবাল হুসেনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করেন। তার পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত