আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পৌঁছান।
 
হুইল চেয়ারে বসে সহধর্মিনী রাহাত মীর্জার সঙ্গে বিমানবন্দরের অভ্যর্থনা লাউঞ্জে যান মিজা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ, আলহাজ সোলায়মান ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, সাংবাদিক ডা. ওয়াজেদ এ. খানসহ অন্যান্য নেতা-কর্মী তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি পরিবারের সদস্যদের সাথে গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যান।
 
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ ইত্তেফাককে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি হৃদরোগে ভুগছেন। এছাড়াও প্রায় ৬ মাস কারাবন্দী থাকায় তার শরীরে বেশকিছু জটিল সদস্যাও দেখা দিয়েছে। এসবের চিকিৎসা করাবেন তিনি।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। এমনকি তিনি বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় ছাড়া আর কোনো কথা বলেননি।

যুক্তরাষ্ট্র আসার আগে গত ২৭ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে  গ্রেফতার করে পুলিশ। তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ১৪ জুলাই তিনি জামিনে মুক্ত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত