আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বিটকয়েনে বেতন গ্রহণ করতে চান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র

বিটকয়েনে বেতন গ্রহণ করতে চান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের নব-নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস জানান, তিনি প্রথম তিন মাসের পে চেক বিটকয়েনের মাধ্যমে পেতে চান।

আগামী জানুয়ারি মাসে নিউ ইয়র্কের বর্তমান মেয়র বিল ডে ব্লাসিওর মেয়াদকাল শেষ হবে। এরপরই মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন নিউ ইয়র্ক পুলিশের সাবেক ক্যাপ্টেন এরিক।

এর আগে এরিক অ্যাডামস জানান, তিনি চান যে নিউ ইয়র্ক সিটি ক্রিপ্টোকারেন্সি সেন্টারের ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠবে।

পৃথিবীর সবচেয়ে দামি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ২০০৯ সালে এটি তৈরি হওয়ার পর থেকেই এর মূল্য অনেকবার পরিবর্তন হয়েছে।

এদিকে, মিয়ামির পুনঃনির্বাচিত মেয়র ফ্রান্সিস সুয়ারেজ ইতোমধ্যে টুইটারে ঘোষণা দিয়েছেন যে তিনি প্রথম পে চেক বিটকয়েনে গ্রহণ করতে পছন্দ করবেন।

সুয়ারেজ বলেন, মিয়ামিকে ক্রিপ্টোকারেন্সি ইনোভেশন এর নতুন হাব হিসেবে গড়ে তুলতে চাই।

তবে সুয়ারেজের থেকে এরিক আরো এক ধাপ এগিয়ে বলেন, প্রথম তিন মাসের স্যালারি ক্রিপ্টোকারেন্সি হিসেবে গ্রহণ করতে চান তিনি।

এরিক অ্যাডামস টুইটারে এক বার্তায় বলেন, 'নিউ ইয়র্ক শহরে আমরা সবসময় বড় কিছু করতে চাই। তাই আমি যখন মেয়র হিসেবে পদ গ্রহণ করবো তখন প্রথম তিন মাসের স্যালারি ক্রিপ্টোকারেন্সিতে গ্রহণ করতে চাই।

তিনি বলেন, 'নিউ ইয়র্ক সিটি ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি এবং অন্যান্য দ্রুত বর্ধনশীল ইনোভেটিভ ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে৷

ডেমোক্রেটিক এরিক অ্যাডামস মঙ্গলবার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নিউ ইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে ক্ষমতাসীন হবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত