আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম সংগঠন  নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমদকে নির্বাচিত করে ২০২২-২০২৩ সেশনের জন্য নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন বিজ্ঞ নির্বাচন কমিশন প্যানেল।

১১ই ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে বারোটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের হল রুমে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে টাইম টিভির সিইও  এবং সাপ্তাহিক  পত্রিকার সম্পাদক আবু তাহের বিপুল ভোটে র্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুণ: নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক,সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইয়র্ক বাংলা'র সম্পাদক  রশীদ আহমদ।

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুলইসলাম।


শুরুতেই সংগঠনের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব  প্রদান করেন কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার।

পরে তিন সদস্যের নির্বাচন কমিশন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটির জন্য সংগঠনের সদস্যদের কাছ থেকে নাম প্রস্তাবের আহ্বান করেন। এতে সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে কার্যকরী কমিটির দায়িত্বশীলদের নির্বাচিত করেন। তবে সভাপতি ও কার্যকরী ৪জন সদস্য ছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্বশীল নির্বাচিত হন। নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম (ফ্রিল্যান্স), যুগ্ন সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ( বিএ নিউজ ২৪ ), সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান   ( ইন্ডিপেনডেন্ট টিভি), দফতর সম্পাদক মাহাথির ফারুকী (ফ্রিল্যান্স), কার্যকরী সদস্য ফরিদ আলম (মুক্তচিন্তা), এবিএম সালাহউদ্দিন আহমেদ ((বাংলা পত্রিকা/ ইনকিলাব), রওশন হক (প্রথম আলো), এস এম জাহিদ রহমান (নিউজ বিডি ইউএসএ) এবং সাবেক সভাপতি ডা.ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ) পদাধিকার বলে  সদস্য নির্বাচিত হন।

এবারের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদ (প্রধান নির্বাচন কমিশনার),বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক রিপোর্টার আনোয়ার হোসেইন মঞ্জু (নির্বাচন কমিশনার)  ও  সিনিয়র সাংবাদিক হাবিব রহমান (নির্বাচন কমিশনার)।


এর আগে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক ডা. সারোয়ারুল হাসান, দৈনিক নিউ নেশনের সাবেক রিপোর্টার মাহমুদ খান তাসের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, প্রথম আলোর সম্পাদক ইবরাহীম  চৌধুরী খোকন, বিশিষ্ট সাংবাদিক ইমরান আনসারী, এইচ বি রিতা ও মেরী জোবাইদাসহ প্রমুখ।

সাধারণ সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামিল আনছারী ও দুআ পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ। এজিএম ও নির্বাচনে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত