আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

প্রথম নারী পুলিশপ্রধান পাচ্ছে নিউইয়র্ক

প্রথম নারী পুলিশপ্রধান পাচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম নারী পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কিচান্ট সিওয়েল। এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি হলেন তিনি।

সাবেক পুলিশ কর্মকর্তা ও নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস শহরটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই গুরুত্বপূর্ণ কয়েকটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন।

নিউইয়র্ক পোস্টকে অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সিওয়েল একজন পরীক্ষিত যোদ্ধা। নিউইয়র্কবাসীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিজ্ঞতা ও মেধা তার রয়েছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটিতে প্রায় ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা রয়েছেন। ৪৯ বছর বয়সী সিওয়েল এই বাহিনীর নেতৃত্ব দেবেন। করোনাভাইরাস মহামারিতে নিউ ইয়র্কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্বও তাকে পালন করতে হবে।

স্থানীয় পুলিশ ইউনিয়নের প্রধান প্যাট্রিক লিঞ্চ বলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।

বর্তমানে নিউইয়র্ক সিটির পূর্বাঞ্চলীয় নাসাউ কাউন্টিতে প্রধান তদন্তকারী হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, আমরা মূলত সহিংস অপরাধে মনোযোগ দিচ্ছি। সহিংস অপরাধ আমাদের প্রথম অগ্রাধিকার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত