আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির নির্বাচন

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির নির্বাচন

নিউইয়র্কে বাংলাদেশী কমুনিটির পরিচিত মুখ এ্যাডভোকেট মোর্শেদা জামান জামালপুর জেলা সমিতির সভাপতি এবং মোঃ আলমগীর খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডের বিচ পার্কে আনন্দ মুখর পরিবেশে সাধারন সভা ও নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবু মুরাদ বিজয়ী ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন। এ সময় তার সঙ্গে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য সাংবাদিক বেলাল আহমেদ এবং মোঃ নাসির ইকবাল উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মোঃ আশরাফ, মোঃ দৌলত আলম মিলন, খন্দকার যোবায়ের সালমান, সহ-সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম কমিশনার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আজাদ লিটু, সমাজকল্যান ও আপ্যায়ন সম্পাদক মো: খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহিলা সম্পাদক শাকিলা রুনা, সাহিত্য সংস্কৃতি সম্পাদক সম্পাদক মোঃ শামীম চৌধুরী, এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ডাঃ কামাল (মুকুল), মোঃ নাজমুল হক, আবু হায়াত মোস্তফা হেলাল, আহম্মদ রেজা খান পিপলু, মোঃ মেহেদী মনসুর লিটন, মোঃ হেলালুর রশীদ খান, মোঃ এনামুল ইসলাম খান বিপ্লব, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ মাকসুদুর রহমান ও মোঃ মাসুম।
এর আগে বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, সাধারন সভা এবং নির্বাচনের মাধ্যমে যারা সমিতির দায়িত্ব পাচ্ছেন তারা সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন সদস্যরা সেটাই আশা করে। যদি এই দায়িত্ব পালনে আপনারা ব্যর্থ হন তাহলে কোন সমালোচনার মুখে পড়ার আগেই দায়িত্ব ছেড়ে দেবেন। কারন সাধারন সদস্যদের অধিকার হরন করাটা মোটেও সমীচীন নয়।
প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবু মুরাদ বলেন, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছি আমরা। সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চেষ্টার ত্রæটি করিনি। আশা করছি এতে সমিতির গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থিতিশীলতা আসবে।

শেয়ার করুন

পাঠকের মতামত