আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউ ইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: মৃত ১৯, আহত ৬৩

নিউ ইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: মৃত ১৯, আহত ৬৩

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নয়টি শিশুও রয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৩ জন আর হাসপাতালে ভর্তি আছে ৩২ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর। নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, তারা ১৯ তলা ভবনটির প্রতিটি ফ্লোরেই মৃতদেহ পেয়েছেন। তিনি বলেন, ভবনটিকে অসহনীয় ধোঁয়ায় গ্রাস করে ফেলে।

ড্যানিয়েল সংবাদ বিবৃতিতে বলেন, গত ৩০ বছরে নিউ ইয়র্কে এটিই সবচেয়ে বড় মৃতের সংখ্যা।

এই ঘটনার কয়েকদিন আগেই ফিলাডেলফিয়ার একটি ভবনে আগুনে পুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং এদের মধ্যে নয়টি শিশু ছিল।

কর্তৃপক্ষ জানায়, রবিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ১১টায় ব্রোঙ্কস এর একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় ব্লকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভবনে আগুন লাগার পর ২০০ জন দমকলকর্মী সেটি নিয়ন্ত্রণে কাজ করেছে। কর্তৃপক্ষের ধারণা, ইলেক্ট্রিক হিটার বিভ্রাট থেকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কমিশনার নিগ্রো জানান, মূলত দুইটি ভবনে আগুন লাগলেও ধোঁয়া ভবনের সবখানে ছড়িয়ে পড়ে এবং এতে ১৯ জনের মৃত্যু হয়েছে।  

নিউ ইয়র্ক মেয়রের শীর্ষ উপদেষ্টা স্টেফান রিঙ্গেল গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ব্রোঙ্কস এলাকায় বাস করা অধিকাংশই মুসলিম অভিবাসী ছিলেন। আগুনে আহত ও মৃতদের মধ্যে অনেকেই গ্যাম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত