আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশির মৃত্যু

নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউইয়র্কের গ্লেনমোর অ্যাভিনিউ এলাকায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে। পুলিশ জানায়, গুলিতে মৃত বাংলাদেশির নাম মোদাসসার খন্দকার। তাঁর বয়স ৩৬ বছর। তিনি কাজ করে বাড়ি ফিরছিলেন।

এই গুলির ঘটনার পরপরই মোদাসসার খন্দকারকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এক প্রতিবেশী জানিয়েছেন, মোদাসসার বাংলাদেশ থেকে সেখানে গেছেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। তিনি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।

নিউইয়র্কের এই এলাকার পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ কাওসার বলেন, ‘এই এলাকায় গত কয়েক সপ্তাহে আমি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছি। একদিন আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। এর কয়েক মিনিট পর নিউইয়র্ক মেট্রোপলিটন পুলিশের একজন এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কোনো গুলির শব্দ শুনেছিলাম কি না। অর্থাৎ এই এলাকায় প্রায়ই এমন গুলির ঘটনা ঘটছে। আমি এতে আতঙ্কিত।’

বাংলাদেশি নিহত হওয়া ঘটনায় কমিউনিটি অ্যাকটিভিস্ট খাইরুল ইসলাম স্থানীয় আরেকটি গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাইয়ের জন্য এই গুলি ঘটনা ঘটেছে। আমরা ব্রুকলিন ও কুইন্সের সীমান্তবর্তী এলাকায় থাকি। প্রতি সপ্তাহেই এখানে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটছে।

খাইরুল ইসলাম বলেন, ‘আমাদের সাহায্য প্রয়োজন। আপনি নিশ্চয়ই জানেন, নিউইয়র্ক শহরে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে এবং এসব কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত