আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মুনা'র নিউইয়র্ক সাউথ জোনের `ওয়েলকাম রমাদান' অনুষ্ঠান সম্পন্ন

মুনা'র নিউইয়র্ক সাউথ জোনের `ওয়েলকাম রমাদান' অনুষ্ঠান সম্পন্ন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউইর্য়ক সাউথ জোন এর উদ্দ্যোগে ইমামস ও কমিউনিটি লিডারদেরকে নিয়ে  এক চমৎকার আয়োজন করে। গত ২৮শে মার্চ সোমবার বাদ মাগরিব ব্রুকলিনের জলসা পার্টি সেন্টারে অনুষ্ঠিত ওয়েলকাম রমাদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা সাউথ জোনের সভাপতি সাফায়াত হোসেন সাফা।জোন সেক্রেটারী মুহাম্মদ ইমদাদ উল্লাহ ও ফজলে রাব্বীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন মুনা”র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট শিক্ষাবিদ আবু আহমদ নূরুজ্জামান, ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডন্ট মাওলানা এবিএম ফয়জুল্লাহ, ন্যাশনাল এসিসটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর, শিক্ষাবিদ আহমদ আবু উবায়দা,ন্যাশনাল শূরা সদস্য এম এম  সুজন, ন্যাশনাল দাওআ ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, নিউইয়র্ক নর্থ জোন সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, ইমাম আবু সাঈদ আমীন ইমাম জাকারিয়া মাহমুদ ও ইমাম আনসারুল করীম আজহারীসহ প্রমুখ।

এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন নিউইয়র্ক এর বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব এবং কমিউনিটির বিভিন্ন সামজিক, পেশাজীবি সংগঠনের সভাপতি-সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।পাশাপাশি উপস্হিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সম্পাদক বৃন্দ।


আলোচকরা বলেন, মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, তার মধ্যে  মনুষ্যত্ব যেন পূর্ণমাত্রায় জাগ্রত হয়, সে যেন খুঁজে পায় চিরমুক্তির মোহনা, যেন পৌঁছতে পারে তার কাঙ্খিত গন্তব্যে বা মনজিলে মাকসুদে।এ জন্য আল্লাহ তা’আলা রমজান মাসে ৩০ দিন রোজার বিধান দিয়েছেন। ইসলামের অন্যান্য বহু আদেশ-নির্দেশের মতো রোজাকে ক্রমিক নিয়মে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআ’লা কেবল মাহে রমজানে রোজা নির্দিষ্ট ও এতেই সীমাবদ্ধ করে দেননি,বরং শরিয়তসম্মত কোনো অনিবার্য কারণবশত কেউ রমজান মাসে রোজা পালন করতে না পারলে এরপর অন্য যে কোনো সময় রোজার কাজা আদায় করার পথও উন্মুক্ত রেখেছেন।

তারা আরো বলেন, মাহে রমাদানকে আল্লাহ তাআলা মানবজাতিকে বদলে দেয়ার জন্য রহমত সরূপ অর্পিত করেছেন।একজন মুসলিমের সামগ্রিক কল্যাণ সাধনে ও উত্তম চরিত্র গঠনে রমাদান অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে।তাই এই মহামান্বিত মাসে প্রতিটি মুহূর্তকে কাজ লাগিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় সাউথ জোনের দায়িত্বশীল কাজী ইসমাঈল, মাহবুবুর রহমান, আমিনুর রসুল জামশেদ ও একেএম সাইফুল ইসলাম।

নিউইয়র্ক সাউথ জোনের  সভাপতি মাওলানা সাফায়াত হোসাইন সাফা'র সমাপনী বক্তব্যে ও ডিনারের মাধ্যমে ওয়েলকাম রমাদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত