আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার পার্টি সম্পন্ন

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার পার্টি সম্পন্ন

ধমীর্য় ভাব—গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক ইফতার মাহফিল। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডস্থ গুলশান ট্যারেসে আয়োজিত ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী ফারাজ মিয়া।

মাহফিলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবং এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ থেকে আগামী প্রাইমারী নির্বাচনে অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী মিজান চৌধুরী প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব রোকন হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি ছয়ফুল ইসলাম সিদ্দিকী।

 


এসময় এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা এম এম শাহীন, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল বাসিত ও বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান এম আজীজ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাবেক সভাপতি মুজিব—উর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান প্রমুখ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন। এছাড়াও  কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশী এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এরমধ্যে বিপুল সংখ্যক জালালাবাদবাসী অংশ নেয়ায় মাহফিলটি প্রবাসী সিলেটীদের মিলন মেলায় পরিণত হয়।

ইফতার গ্রহণ পরবতীর্ মাগরিবের নামাজের পর অনুষ্ঠানমঞ্চে অতিথিবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমদ, এম এ বাতেন, যুবলীগ নেতা জামাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সানি মোল্লা, ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মাহফিলে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈনুল ইসলাম এর পক্ষ থেকে সকল অতিথিকে একটি করে জায়নামাজ উপহার দেয়া হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত