আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে ১ শিক্ষার্থী নিহত

নিউইয়র্কে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে ১ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।

নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানিয়েছেন, নিহত ব্রোনক্সে তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে শিক্ষার্থী ব্রোনেক্সে মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত ৩১ মার্চ ব্রুকলিনে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বন্দুকধারীর হামলায় এক শিশুর মৃত্যু হয়। ওই হামলায় আহত হন আরও এক নারী।

নিউইয়র্কের নতুন ডেমোক্র্যাটিক মেয়র, এরিক অ্যাডামস যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তাও। ৯০ লাখ মানুষের শহরটিতে অপরাধ কার্যক্রম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যেখানে করোনা মহামারিতেও বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড।

২০২২ সালের প্রথমার্ধে নিউইয়র্কে বন্দুক হামলায় ২৯৬ জন নিহত হয়েছেন। যেখানে একই সময়ে ২০২১ সালে নিহত হন ২৬০ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত