আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বিস্ফোরণ ও বন্দুক হামলা, হতাহতের আশঙ্কা

ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বিস্ফোরণ ও বন্দুক হামলা, হতাহতের আশঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি অব ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার সকালে সানসেট পার্ট নেইবারহুডের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তারক্ষীরা বেশ কিছু অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করে। এছাড়া, সেখানে বন্দুক হামলারও ঘটনাও ঘটেছে। আহত অবস্থায় এ পর্যন্ত অন্তত ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আইশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকে বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ গুরুতর। তবে কে বা কারা এই হামলায় জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী/দের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মতে, হামলাকারী খুব সম্ভবত গ্যাস মাস্ক ও নির্মাণকর্মীর ভেস্ট পরা ছিল। এবং সে ঘটনাস্থল থেকে পালিয়েছে। দ্য মেট্রোপলিটন ট্রানজিট অর্থোরিটি জানিয়েছে, সংস্থাটিও ঘটনার তদন্ত করছে এবং ডি, এন এবং আর ট্রেন উভয়দিক থেকেই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

ঘটনার বিস্তারিত উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত