আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউ ইয়র্কের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

নিউ ইয়র্কের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছন আরো বেশ কয়েকজন।

স্থানীয় সময় শনিবার (১৪ মে) এ হামলার ঘটনা ঘটে।

হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ বলছে, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকেলে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী।

এফবিআই-এর বাফেলো অফিসের দায়িত্বে থাকা একজন প্রতিনিধি স্টিফেন বেলঙ্গিয়া সংবাদ সম্মেলনে বলেন, এটি বিদ্বেষমূলক অপরাধ বলে ধারণা করা হচ্ছে। সহিংস হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

এদিকে, হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত