আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউইয়র্কে যুগ্মসচিব বদরুল হক সংবর্ধিত

নিউইয়র্কে যুগ্মসচিব বদরুল হক সংবর্ধিত

সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হকের আমেরিকা সফর উপলক্ষে নিউইয়র্কে "ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক" এর পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত সোমবার (২ রা আগস্ট) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে স্থানীয় সময় রাত সাড়ে দশটায় এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জামিল আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহকারী কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা কামিল আহমদ।

সংবর্ধনার জবাবে যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হক বলেন, প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন প্রবাসীরা। এদিক বিবেচনায় প্রবাসীরাই সত্যিকারের দেশপ্রেমিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথির বক্তব্য দেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী  আবু তাহের, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু। স্বাগত বক্তব্য দেন  ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন মাসরুর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন অফ নিউইয়র্কের সভাপতি আহবাব চৌধুরী খোকন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সহ-সভাপতি মনজুর চৌধুরী জগলু, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মনীর, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সার্বিক তত্ত্বাবধায়ক ফয়েজ আহমদ, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাংগঠনিক সম্পাদক  এটিএম তালহা ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট নূরে আলম জিকো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্কের সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্যুত দেব, মোহাম্মদ আজম ও আলী শিকদার প্রমুখ ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত