আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘৯৩ আমেরিকা’র জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে আনন্দঘন,-উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৯৩ আমেরিকা’র বার্ষিক বনভোজন ২০২২।জর্জ আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে গত ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয় ‘৯৩ আমেরিকা’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনী। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে।

এই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। ‘৯৩ আমেরিকার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা,র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব,রবিন খান,রোকসানা মির্জা,বাংলাদেশ আগত সংগীত শিল্পী মরিয়ম মারিয়ার জমকালো পরিবেশনা।


আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে ‘৯৩ আমেরিকা’ সদস্য এবং অতিথিরা উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এসময় সকলকে এপিটাইজার পরিবেশন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপি বনভোজনে ছিল জনপ্রিয় খলিল বিরিয়ানীর মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা,সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।
বার্ষিক বনভোজন সুন্দর ও সফল করার লক্ষ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন তারা হলেন ৯৩ আমেরিকা’র শাহ জুয়েল,মাসুম,অলি,রবিন,খলিল, খায়রুল,পুতুল,তপন,রুয়ানা,মাহবুব,রিয়াদ,সুজন,জারারিয়া, আকবর,ইশরাত,সাহিল,সামাদ, ফরিদ,মিরানা,শাহদাৎ,শামীম, স্বপন,সোনিয়া,রাজিব,তাহুরা,লুনা,বকুল,মহসিন,নাজমুল,মুন, আশিক,তপন,সুজন প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত