আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাইরে পাল্টাপাল্টি কর্মসূচি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাইরে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছিলেন, তখন বাইরে পাল্টাপাল্টি কর্মসূচি চলে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের।

বুধবার নিউ ইয়র্ক সময় সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ দেন শেখ হাসিনা।

বৃষ্টির মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে জড়ো হন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে।

দেড়শ গজের ব্যবধানে দু্ই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। হাতের হাতে ছিল বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড।

আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে স্লোগান দেন। তাদের কর্মসূাচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী কমান্ডার, আওয়ামী লীগ নেতা শাহীন আলম, যুবলীগ নেতা ফরিদ আলম, শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন প্রমুখ।

‘সে নো টু হাসিনা’ স্লোগান লেখা গেঞ্জি পরে বিক্ষোভ করেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল- ‘বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন’, ‘শেখ হাসিনাকে না বলুন’। তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল লতিফ সম্রাট, পারভেজ সাজ্জাদ, দেলোয়ার হোসেন, এম এ বাতিন, দিনাজ খান প্রমুখ।
রোববার জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়ও প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বাইরে বিক্ষোভ দেখান।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরের বাইরেও যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ কর্মী-সমর্থককে বিক্ষোভ দেখিয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত