আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির অফিস উদ্বোধন

নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির অফিস উদ্বোধন

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ'র কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে ও কমিউনিটির সেবা আরো সুচারূপে করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত  ওজন পার্কে (৭৬০৭ ১০১ এভিনিউ) তে নিজস্ব অফিস।সমিতির মালিকানাধীন বিল্ডিং এ  গত ১৬ অক্টোবর রোববার বাদ মাগরিব
দু'আ মাহফিলের মাধ্যমে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানসহ সমিতির উপদেষ্টা ও কার্যকরী কমিটির দায়িত্বশীলরা।


এর পর সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারী নাজমুল হক মাহবুব এর সাবলীল পরিচালনায় দু'আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। দুআ পরিচালনা করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হাজী সামসুল ইসলাম, হাজী শফিকুর রহমান  ,সিরাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মহি উদ্দিন, ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুন নূর,সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, মাথিউরা সমিতির সভাপতি কমর উদ্দিন,বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সমিতির সাংগঠনিক সম্পাদক এটিএম তালহা,দফতর সম্পাদক  আব্দুল হামিদ ও ছাত্রনেতা ফাহিম শাকিল অপু প্রমুখ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন,আহমদ মস্তফা বাবুল,নজিবুল ইসলাম, নুরুল ইসলাম, হেলাল আহমদ, সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, প্রচার সম্পাদক খলকুর রহমান,সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান সাহিন মালিক, কার্যকরী কমিটির সদস্য জামাল হোসেন,মোঃ আবদুর রাজ্জাক (মুন্না),নূর উদ্দিন, হোসেন আহমদ, মোঃ আবু তাহের, জহির আহমদ জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কার্যকরী কমিটির দায়িত্বশীলরা বলেন, সমিতির অফিস আজকে উদ্বোধন হলেও সমিতি কমিউনিটির কল্যাণে দীর্ঘ দিন ধরে বিভিন্ন  সেবামূলক কাজ করে আসছে।তার-ই আলোকে  আমরা কমিউনিটির সেবাকে আরো বেগবান ও সুচারু রূপে পরিচালনা  করতে অফিসের কোন বিকল্প নেই।তাই আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ওয়াদাগুলো ক্রমান্বয়ে পূরণ করতে চাই।সেক্ষেত্রে বর্তমান কার্যকরী কমিটি বিয়ানীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

দু'আ মাহফিল শেষে সমিতির পক্ষ থেকে সবার মধ্যে শিরনী বিতরণ করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত