আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে ইঁদুর দমনে শিকারি নিয়োগ বিজ্ঞাপন, বেতন লাখো ডলার

নিউইয়র্কে ইঁদুর দমনে শিকারি নিয়োগ বিজ্ঞাপন, বেতন লাখো ডলার

ছবি: এলএবাংলাটাইমস

নিউইয়র্কে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর শিকারি নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। আর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত, যা বাংলাদেশি ‍মুদ্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক টুইট পোস্টে চাকরির বিজ্ঞাপন দিয়ে বলেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং কিলার ইনস্টিংক্ট থাকে- তাহলে আপনার জন্য ‘স্বপ্নের চাকরি’ অপেক্ষা করছে।

এ বিষয়ে ‘ইঁদুর প্রশমন পরিচালক’ পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়।

সেখানকার মুখপাত্র জানিয়েছেন, নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা জোশির কাছে রিপোর্ট করবেন এবং তার বেতন হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে।

তবে শর্ত হচ্ছে, আবেদনকারীদের অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে পারদর্শিতা।

আবেদনের যোগ্যতা হিসেবে আরও কিছু বিষয় যোগ করা হয়েছে, যা অনেকটাই অদ্ভুত। যেমন- বেপরোয়া মনোভাব, ধূর্ত হাস্যরস, বখাটেপনার আভাস এবং পোকামাকড়ের প্রতি তীব্র আগ্রহ থাকা লোকেরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এ বছরের প্রথম আট মাসে শহরে ইঁদুরের উৎপাতের অভিযোগ দুই বছর আগে একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়ে গেছে। এ থেকে মুক্তি এবং শহর পরিষ্কার প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ‘ইঁদুর অপসারণকারী’ নিয়োগ দিতে চায় সিটি কর্তৃপক্ষ।

চাকরির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইঁদুর আমাদের বন্ধু নয়। এটি রোগ ছড়ায়, বাড়িঘর ও তারের ক্ষতি করে, এমনকি মানুষের কাজ দখলের প্রচেষ্টায় রান্নাঘরের কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণেরও চেষ্টা করে।

মেয়রের কার্যালয় বলেছে, ইঁদুরেরা এই কাজটিকে ঘৃণা করবে। কিন্তু ৮৮ লাখ নিউইয়র্কবাসী এবং নগর কর্তৃপক্ষ ইঁদুরের সংখ্যা কমাতে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে এবং মহামারি প্রতিরোধে আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত