আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ট্রাম্পের সম্ভাব্য আত্মসমর্পণকে ঘিরে কড়া নিরাপত্তা নিউইয়র্কে

ট্রাম্পের সম্ভাব্য আত্মসমর্পণকে ঘিরে কড়া নিরাপত্তা নিউইয়র্কে

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে তারা ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করেছে। ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করেন। ট্রাম্পকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে তাঁর ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা। তিনি প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বলেছে, শহরটিতে কোনো হুমকি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এবং ট্রাম্পকে অভিযুক্তকারী দলের সদস্যদের পদত্যাগের দাবি করেছে। অনলাইনে চরমপন্থী কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এমন তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্প সমর্থকদের অনেকে বিক্ষোভে অংশ নেওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, বিক্ষোভ করতে গিয়ে তারা গ্রেপ্তারের শিকার হতে পারেন।

নিউইয়র্ক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রয়োজনমাফিক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত আছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের চর্চা করতে পারে, তা নিশ্চিত করা হবে।

ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট উড়োজাহাজে করে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যাবেন। ট্রাম্প টাওয়ারে তিনি রাত যাপন করবেন। এরপর মঙ্গলবার সকালে তিনি আদালতে হাজির হবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত