আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অভিজিতের বউ বন্যার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার

অভিজিতের বউ বন্যার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার

'রাজনৈতিক কারণে ইসলামপন্থী সন্ত্রাস অস্বীকার করছে বাংলাদেশ'


বাংলাদেশী-আমেরিকান লেখিকা রাফিদা বন্যা আহমেদ বলেছেন, ''বাংলাদেশে যে ইসলামপন্থী সন্ত্রাসের উত্থান হয়েছে, রাজনৈতিক কারণে বাংলাদেশ সরকার সেটি অস্বীকার করছে। কারণ বাংলাদেশ সরকার সহযোগি ধর্মীয় গ্রুপগুলোকে অসন্তুষ্ট করতে চায় না।''

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দ্যা টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

ও্রই অনুষ্ঠানে রাফিদা বন্যা আহমেদ বলেন, ''বাংলাদেশে মুক্তচিন্তার মানুষের উপর হামলা একটি নিয়মিত বিষয় হয়ে উঠেছে। কারণ এসব ঘটনার কোন বিচার হয় না। ''

তিনি বলছেন, ''বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার নামে প্রতিমাসেই একেকটি হত্যাকাণ্ড ঘটছে। এখন তারা (উগ্রপন্থীরা) বিদেশী কর্মী আর ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরও হামলা শুরু করেছে।''

বাংলাদেশের বিতর্কিত তথ্য ও টেলিযোগাযোগ আইনটি (আইসিটি আইন) বাতিল করার জন্য সুপারিশ করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি তিনি আহবান জানান। কারণ হিসাবে তিনি বলেন, ওই আইনের কারণে অনেক লেখক ও ব্লগার নির্যাতনের শিকার হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন রাফিদা বন্যা আহমেদ । সেই হামলায় তার স্বামী লেখক অভিজিৎ রায় নিহত হন। ফেব্রুয়ারির হামলায় গুরুতর আহত হয়েছিলেন রাফিদা বন্যা আহমেদ

গত নয়মাসেই এরকম হামলায় পাঁচজন লেখক-ব্লগার নিহত হয়েছেন।

হামলার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কর্তৃপক্ষ তার সঙ্গে কোন যোগাযোগ করেনি বলে মিজ আহমেদ জানান।

তিনি জানান, তাদের উপর হামলার পর বাংলাদেশ সরকার তাক্ষৎণিকভাবে কোন প্রতিক্রিয়া দেখায়নি। পরে উল্টো ব্লগারদের ধর্ম লেখালেখিতে সতর্ক হতে পরামর্শ দিয়েছে। এমনকি তাদের দেশ ছেড়ে চলে যেতেও পরামর্শ দিয়েছে।

তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের উপ প্রধান মাহবুব হাসান সালেহ বিরোধী জোটের পেট্টোল বোমা হামলায় অনেক হতাহতের তথ্য জানালেও, লেখকের রক্ষায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গে কোন মন্তব্য করেননি।

ল্যান্টোস কমিশনের উপ প্রধান, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ম্যাকগর্ভান বলছেন, বাংলাদেশে ইসলামিক স্টেট আর আল কায়েদার অস্তিত্ব রয়েছে যা দেশটির গণতন্ত্র আর স্থিতিশীলতার জন্য হুমকি।

শেয়ার করুন

পাঠকের মতামত