আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব ১৯ ডিসেম্বর

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব ১৯ ডিসেম্বর

১৬টি ভাষার কবিদের অংশগ্রহণে ১৯
ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হবে
আন্তর্জাতিক বাংলা কবিতা ও বই প্রকাশনা
উৎসব। নিউইয়র্ক সিটির ডাউন টাউনে
ব্যাটারি পার্কে অবস্থিত ঐতিহ্যবাহী
প্রতিষ্ঠান ‘পোয়েটস হাউস’-এ অনুষ্ঠিতব্য এ
উৎসবে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের
প্রকাশনা সংস্থা ক্রস-কালচারাল
কম্যুনিকেশন্স ও পোয়েটস হাউসের যৌথ
উদ্যোগে কবি ও ‘শব্দগুচ্ছ’ সম্পাদক হাসানআল
আব্দুল্লাহর দ্বিভাষিক গ্রন্থ '‘আন্ডার দ্যা
থিন লেয়ারস অব লাইট'-এর প্রকাশনা উৎসবও
হবে। অনুষ্ঠানে কবিরা বিভিন্ন পর্যায়ে
নিজ নিজ ভাষার কবিতা পড়বেন। প্রত্যেক
কবিই নিজের কবিতার পাশাপাশি
বাংলাদেশি-আমেরিকান হাসান আল
আব্দুল্লাহর সদ্য প্রকাশিত এই গ্রন্থ থেকেও
কবিতা পড়ে শোনাবেন। তাছাড়া গ্রন্থটির
বিভিন্ন দিক নিয়েও থাকবে বিশেষ
উপস্থাপনা। অনুষ্ঠান চলবে বেলা ১২টা
থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বাংলা, আরবি, ক্যাতালান, চাইনিজ, ডাচ,
ইংরেজি, গুজরাটি, হিব্রু, হিন্দি, ইতালিয়ান,
কোরিয়ান, পোলিশ, রাশিয়ান, সিসিলিয়ান,
স্প্যানিশ ও ইডিশ ভাষার কবি, সাংবাদিক,
শিক্ষাবিদ ও আলোচিত গ্রন্থের অনুবাদকরা
অংশ নেবেন। বাঙালির মধ্যে থাকবেন
জ্যোতির্ময় দত্ত, মীনাক্ষী দত্ত, বেলাল
বেগ, সৈয়দ মোহম্মাদউল্লাহ, কৌশিক
আহমেদ, ধনঞ্জয় সাহা, নাজনীন সীমন।
অন্যান্য ভাষা থেকে ফুয়াদ আতাল, লেসলি
বাই, স্ট্যানলি এইচ বারকান, মারিয়া বেনেট,
নিকোলাস বার্নস, জন এ ব্রেনেন, লুইসা
চেলিও, মিয়া বারকান ক্লার্ক, জোয়ান
ডিগবে, জন ডিগবে, ক্রিসটিন ডোল, রিচার্ড
আর্লিক, ইসাক গোল্ডেনবার্গ, মাইক গ্রেফস,
মিন্ডি ক্রোনেনবার্গ, ভেরা কুপিরার্স,
এলিসা এ লেপেন, মিশেল লারনার,
ভিকটোরিয়া মারকোভা, মার্ক
পোলিওকোভ, নিনো প্রোভেনজেনো,
এন্থোনি স্কারপেনটেনিও, মিন্ডি
রিকোবিজ, প্রীতি সেনগুপ্তা, ও বিল
ওয়ালেক। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে সদ্য
প্রয়াত পোলিশ কবি এডাম শেফারের প্রতি।
বিশেষ চা-নাস্তার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান
সকলের জন্যে উন্মুক্ত।

শেয়ার করুন

পাঠকের মতামত