আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নিউইয়র্কে তুরস্কের কূটনৈতিক মিশনে হামলা

নিউইয়র্কে তুরস্কের কূটনৈতিক মিশনে হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুরস্কের কূটনৈতিক মিশন ‘তুর্কি হাউসে’ হামলার ঘটনা ঘটেছে। তুর্কি কূটনীতিকদের এই বাসস্থানে সোমবার ভোররাতে হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নিউইয়র্কের তুর্কি কনসাল জেনারেল রেহান ওজগুর আনাদুলুকে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টা ১৪ মিনিটে হামলাকারী ভবনের জানালা ভেঙে ফেলে। ওজগুর বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ভবনের ১২টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থলে সে একটি জেমি (হামলার উপকরণ) রেখে গেছে। খবরে বলা হয়েছে, নিউইয়র্ক পুলিশ বিভাগ ভবনটি ঘেরাও করে রেখেছে। পাশপাশি চলছে ঘটনার তদন্ত।

ওজগুর আরও বলেছেন, এই ঘটনাটি নিউইয়র্কে অবস্থানরত তুর্কিদের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানকে প্রভাবিত করতে পারেনি। নিউইয়র্কে অবস্থান করা তুর্কি নাগরিকরা তুর্কি হাউসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত