আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক

কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউইয়র্কসহ দেশটির পূর্ব উপকূল রেকর্ড পরিমাণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে এরই মধ্যে দাবানলের কারণে হাজার হাজার কানাডীয় নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ নিয়ে জারি করার সতর্কতার আওতায় পড়েছে।  

এ অবস্থায় মেয়র এরিক অ্যাডামস নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে বিমান ওঠা–নামায় দেরি হয়। আগে থেকে নির্ধারণ করা বিভিন্ন খেলার ম্যাচ স্থগিত করা হয়।

গত শতকের ৬০–এর দশকের পর নগরবাসী সবচেয়ে দূষিত বায়ুর মুখে পড়েছে বলে উল্লেখ করেছেন নিউইয়র্কের জনস্বাস্থ্যবিষয়ক কমিশনার আসউইন ভাসান। আর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বিদ্যমান পরিস্থিতিকে ‘জরুরি অবস্থা’ অভিহিত করেছেন।

থাইল্যান্ড থেকে নিউইয়র্কে বেড়াতে এসেছেন নিচা সুয়াইতিয়ানন। ধোঁয়ার কারণে চোখ জ্বালা করছে এবং চোখে পানি আসছে উল্লেখ করে তিনি বলেন, ধোঁয়ার গন্ধে মনে হচ্ছে, আশপাশে কেউ বারবিকিউয়ের আয়োজন করেছে।

‘দূষণের কারণে সারা দিনই একধরনের কাশি হচ্ছে’ বলে জানান নিউইয়র্কের অবসরপ্রাপ্ত আইনজীবী জ্যাক রাইট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত