আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কের প্রথম নারী পুলিশপ্রধান কিচান্ট সিওয়েলের পদত্যাগ

নিউইয়র্কের প্রথম নারী পুলিশপ্রধান কিচান্ট সিওয়েলের পদত্যাগ

এলএবাংলাটাইমস

নিউইয়র্ক সিটির প্রথম নারী পুলিশ কমিশনার কিচান্ট সিওয়েল পদত্যাগ করেছেন। মাত্র ১৮ মাস এই পদে কাজ করার পর গতকাল সোমবার তিনি পদত্যাগ করেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা স্পষ্ট করে জানাননি।

পদত্যাগের বিষয়টি ৫১ বছর বয়সী সিওয়েল নিজেই সহকর্মীদের কাছে একটি সংক্ষিপ্ত চিঠিতে জানিয়েছেন। চিঠিটি স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভি অনলাইনে পোস্ট করেছে। ওই চিঠিতে সিওয়েল নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যদের নিঃস্বার্থতা ও বীরত্বের প্রশংসাও করেছেন।

সিওয়েল লিখেছেন, ‘আপনারা কঠোর পরিশ্রমী জনসাধারণের একটি অসাধারণ সমষ্টি। এই শহরের নিরাপত্তার জন্য নিবেদিত প্রাণ। আপনারা এবং আপনাদের পূর্বসূরিরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এনওয়াইপিডির নাম অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিজে নিউইয়র্ক পুলিশের সাবেক ক্যাপ্টেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি সিওয়েলকে সিটির ৪৫তম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেন।

নিউইয়র্কের নাসাউ কাউন্টির পুলিশ বিভাগে ২৩ বছর চাকরি করেছেন সিওয়েল। সেখানে তিনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। এরপর তিনি প্রথম নারী ও তৃতীয় আফ্রো-আমেরিকান হিসেবে নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। এই বিভাগে ৩৫ হাজার ইউনিফর্ম পরিহিত ও ১৮ হাজার বেসামরিক কর্মী আছে।

নিউইয়র্কের কুইন্স বরোতে বেড়ে ওঠা সিওয়েল ডারমট শিয়ার স্থলাভিষিক্ত হন। ডারমট শিয়াকে ২০১৯ সালে সিটির শীর্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তৎকালীন মেয়র বিল ডি ব্লাসিও নিয়োগ দিয়েছিলেন।

মেয়র এরিক অ্যাডামস এক টুইট বার্তায় বলেছেন, নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখতে প্রশাসনের অক্লান্ত পরিশ্রম করছে। আর এতে প্রধান ভূমিকা পালন করার কৃতিত্ব সিওয়েলের। তিনি বলেন, গত দেড় বছর কমিশনার সিওয়েল দিনে প্রায় ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাত দিনই কাজ করেছেন। তাঁর এই কর্মতৎপরতায় আমরা সবাই কৃতজ্ঞ।’

তবে এই পদত্যাগ কবে থেকে কার্যকর হবে তা সিওয়েল বা মেয়র কেউই স্পষ্ট করে জানাননি এবং তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তাও জানা যায়নি।

পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক লিঞ্চ এক বিবৃতিতে সিওয়েলের প্রশংসা করে বলেছেন, ‘পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর চরম সংকটেও তিনি দারুণ কাজ করেছেন। তাঁর নেতৃত্ব খুব মিস করব।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত