আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

খালেদা-গয়েশ্বরের ছবিতে আগুন দিলো ছাত্রলীগ

খালেদা-গয়েশ্বরের ছবিতে আগুন দিলো ছাত্রলীগ

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে
বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার বিতর্কিত বক্তব্য এবং ১৪
ডিসেম্বর বুদ্ধিজীবীদের নিয়ে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
গয়েশ্বর চন্দ্র রায়ের কটূক্তির
প্রতিবাদে খালেদা ও গয়েশ্বরের
ছবিতে আগুন দিয়ে পুড়িয়েছে
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কর্মীরা। গত
শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে
আয়োজিত এক তাৎক্ষনিক প্রতিবাদ
সভায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ কর্মিরা
খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র
রায়ের ছবিতে আগুন ধরিয়ে দিয়ে
তীব্র প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করেন।
সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ
এবং যুদ্ধাপরাধীদের বিচারের
প্রশ্নে বিতর্ক সৃষ্টির মধ্যদিয়ে
বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া গয়েশ্বর চন্দ্র রায়কে নব্য
রাজাকার হিসাবে উল্লেখ করে
বলেন, বিএনপি বাংলাদেশের
মানুষের সাথে বেঈমানি করেছেন।
বাংলাদেশের ইতিহাসের সাথে
বেইমানী করেছে। মুক্তিযুদ্ধের
ইতিহাস বিকৃতিকর মাধ্যমে দেশের
স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিএনপি
আজ পাকিস্তানের এজেন্ডা
বাস্তবায়নের লিপ্ত হয়েছে।
প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ
অচিরেই খালেদা জিয়া গয়েশ্বর
চন্দ্র রায়সহ সকল দেশবিরোধী
পাকিস্তানী এজেন্টদেরকে
গ্রেপ্তার করে বিচারের দাবি
জানান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস
বিকৃতি রোধে কঠোর আইন প্রনয়নের
জন্য সরকারের প্রতি জোর দাবি
জানান। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের
ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাজ্জাদ
রায়হান ও সাধারণ সম্পাদক আলামিন
আকন এর নেতৃত্বে সকল ছাত্রলীগ
নেতৃবৃন্দ খালেদা জিয়া ও গয়েশ্বর
চন্দ্র রায়কে বাংলাদেশ থেকে
বিতাড়িত করার প্রতিজ্ঞা করে
তাদের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম
বাদশা, উপ-দপ্তর সম্পাদক আব্দুল
মালেক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের
সাবেক সভাপতি জেড এ. জয়,
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি
সজিব মোশের্দ, যুগ্ম সাধারণ সম্পাদক
জসিম উদ্দিন ভূঁইয়া, ফাহিম আহমেদ,
শফিউল হক, আরিফুল হক, সাংগঠনিক
সম্পাদক শাকিল আহমদ, প্রচার
সম্পাদক আবু ইমতিয়াজ রিফাত, বিদুৎ
দেব, হেবাউর রহমান, হায়দার আলী ও
আব্দুল মালেক সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত