আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ফেলে দেওয়া পিৎজার টুকরা থেকে মিললো দুর্ধর্ষ খুনির সন্ধান

ফেলে দেওয়া পিৎজার টুকরা থেকে মিললো দুর্ধর্ষ খুনির সন্ধান

এলএবাংলাটাইমস

১০ বছরেরও বেশি সময় চেষ্টার পর আধা খাওয়া পিৎজার সূত্র ধরে ভয়াবহ এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। রেক্স হিউয়েরম্যান নামের ওই ব্যক্তির কর্মকাণ্ড ও তাকে গ্রেফতার করার কাহিনী যেকোনো থ্রিলার মুভিকেও হার মানাবে।

ঘটনার শুরু হয় ২০১০ সালে। ২০১০-১১ সালের মধ্যে নিউইয়র্কের লং আইল্যান্ডের সমুদ্রতীরে মেলে একের পর এক মরদেহ। কোনোটি খোলা জায়গায় বস্তাবন্দি, কোনোটি বা আবার ঝোঁপের নিচে। একে একে উদ্ধার করা হয় ৯ নারী, এক পুরুষ ও একটি শিশুর লাশ।

একপর্যায়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনায় আসে এসব হত্যাকাণ্ডের খবর। নড়েচড়ে বসে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন। শুরু হয় তদন্ত। কিন্তু হত্যাকারী এতটাই দক্ষ ও সুচতুর ছিলেন যে, কোনোভাবেই তাকে শনাক্ত করা যাচ্ছিল না।

এক যুগের বেশি সময় ধরে তদন্তের পর সম্প্রতি অমীমাংসিত সে রহস্যে সমাধানে সক্ষম হয় নিউইয়র্ক পুলিশ। শনাক্ত হন, ঠান্ডা মাথা ভয়ঙ্কর খুনি রেক্স হিউয়েরমান। ১১টি হত্যাকাণ্ডের পরও পুলিশের নাকে ডোগা দিয়েই প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন তিনি।

২০২২ সালের মার্চে গোয়েন্দারা হিউরম্যানকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তার চলাফেরা ও গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। তদন্তকারীরা জানতে পারেন তিনি (হিউরম্যান) একটি শেভ্রোলেট অ্যাভাল্যাঞ্চ মডেলের পিকআপ ট্রাকের মালিক। ঠিক এই মডেলের একটি পিকআপ ট্রাক যৌনকর্মীদের তুলে নিয়ে যেতে ব্যবহার করা হতো বলে জানান এক সাক্ষী।

পরে হিউরম্যানের পেছনে একদল অনুসরণকারী নিযুক্ত করা হয়। ওই দলটি ম্যানহাটন থেকে হিউরম্যানের পিকআপ থেকে ফেলে দেওয়া পিৎজার বক্স সংগ্রহ করে। ওই বক্স থেকে সংগ্রহ করা পিৎজা ক্রাস্ট ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। সেই পরীক্ষার ফলাফল মৃত এক নারীর দেহাবশেষ থেকে পাওয়া আলামতের সঙ্গে মিলে যায়। আরও কিছু সূত্র মিলে যাওয়ার পর আরও নিশ্চিত হন তদন্তকারীরা।

এ নিয়ে সাফোক কাউন্টির পুলিশ কমিশনার রডনি হ্যারিসন বলেন, রেক্স হিউয়েরমান একজন পিশাচ, যিনি আমাদের মাঝে ভদ্র মানুষের বেশ ধরে চলাফেরা করতেন। তার লক্ষ্য ছিল মূলত নারী যৌনকর্মীরা। তার হাতে খুন হওয়া নারীদের বয়স ২০ এর আশেপাশে ও তারা সবাই ২০০৭ এর জুলাই থেকে ২০১০ এর সেপ্টেম্বরের মধ্যে নিখোঁজ হন।

‘হিউয়েরমান এতটাই ধুরন্ধর যে, দীর্ঘ ১৩ বছরেও আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। তবে আমরা জানতাম, খুনি আমাদের তদন্তের দিকে নজর রাখছে। তাই খুব গোপনে তদন্ত পরিচালনা করি।’

এ বিষয়ে আইনজীবী জন রে বলেন, ১২ বছর ধরে এ মামলায় তদন্তের পর এখন নিজেকে হালকা মনে হচ্ছে। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। নিহতদের পরিবারগুলোর জন্যও স্বস্তির কারণ এটি। অবশেষে অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তবে হিউরমানের আইনজীবী মাইকেল ব্রাউন বলেন, এখনই বেশি কিছু বলা সম্ভব নয়। কেবল এটা বলতে পারি, আমার মোয়াক্কেল বলেছেন, তিনি এসব ঘটনায় জড়িত নন। সবেমাত্র মামলা হয়েছে ও নতুন করে তদন্ত শুরু হয়েছে। কোনো পক্ষের হাতেই পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত