আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্ক বাংলা বইমেলায় এবার লাখ ডলারের বই বিক্রি

নিউইয়র্ক বাংলা বইমেলায় এবার লাখ ডলারের বই বিক্রি

এলএবাংলাটাইমস

চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা ১৭ জুলাই শেষ হয়েছে। মেলার শেষ দিনে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী বইপ্রেমীদের ভিড়। পুরো দিনের কর্মসূচিতে শিশু-কিশোরদের প্রাধান্য ছিল। মেলার ৩২তম এ আসরে বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা ও যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। অতীতের তুলনায় এবার মেলায় বেশি স্টল ছিল। বিক্রিও হয়েছে প্রায় এক লাখ ডলারের বই।

মেলার শেষ দিনটি রাখা হয়েছিল শিশু-কিশোরদের জন্য। তাদের আয়োজনে ও অংশগ্রহণে ছিল নাচ-গান, কবিতা আবৃত্তি ও ছবি আঁকা। অংশগ্রহণকারী কিশোর ড্যানিয়েল সামি বলেন, ‘এখানে এসে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। অনেক নতুন বন্ধু পেয়েছি। এখানে একটি ভিন্ন জগৎ পেয়েছি।’

যুক্তরাষ্ট্র ছাড়াও কলকাতা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও লন্ডন থেকে লেখক-পাঠকেরা মেলায় যোগ দিয়েছেন। এ ধরনের একটা আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরা। ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক আবদুন নূর বলেন, ‘চার দিন সবাই মিলে একটি পরিবারের মতো ছিলাম । যাঁরা মেলায় এসেছেন, বেশির ভাগই পরিবার নিয়ে এসেছিলেন। এই মিলনমেলা ভেঙে যাওয়ায় খারাপ লাগছে। একই সঙ্গে সুন্দর ও সুচারুরূপে মেলাটি শেষ হওয়ায় ভালো লাগছে।

এবার মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি আসাদ চৌধুরী। মেলার তৃতীয় দিন ১৬ জুলাই সন্ধ্যায় কবি আসাদ চৌধুরীর পক্ষে ক্রেস্ট ও তিন হাজার ডলার প্রাইজমানি গ্রহণ করেন তাঁর স্ত্রী সাহানা চৌধুরী ও কন্যা নুসরাত জাহান চৌধুরী। পুরস্কার তুলে দেন জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা থেকে ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা’ পুরস্কার পেয়েছে নালন্দা ও কথাপ্রকাশ। এটি তুলে দেন চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা নিজেদের মতো করে গান গেয়েছেন, প্রতিবাদ অনুষ্ঠান করেছেন। দেশের গাইবান্ধা স্টেডিয়াম-সংলগ্ন রাষ্ট্রস্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে ‘নিউইয়র্কপ্রবাসী গাইবান্ধাবাসী’র আয়োজনে বইমেলা প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। বই বিক্রির পাশাপাশি মেলার সমরেশ মজুমদার মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা আবৃত্তি, সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনী।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত