আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পিৎজাতে মাংস কম পেয়ে মামলা ঠুকলেন নিউইয়র্কের এক বাসিন্দা

পিৎজাতে মাংস কম পেয়ে মামলা ঠুকলেন নিউইয়র্কের এক বাসিন্দা

এলএবাংলাটাইমস

ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ফাস্ট ফুড প্রতিষ্ঠান টাকো বেলের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক বাসিন্দা। ফ্র্যাংক সিরাগুসা নামের ওই ব্যক্তির অভিযোগ, গত সেপ্টেম্বরে তিনি টেকো বেল থেকে মেক্সিকান পিৎজা কিনেছিলেন। বিজ্ঞাপনে যে পরিমাণ গরুর মাংস ও শিমবীজ (বিন) দেখানো হয়েছিল, বাস্তবে তার পরিমাণ অর্ধেক ছিল।

ফ্র্যাংক সিরাগুসা গত সোমবার নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করেছেন। তাঁর দাবি, পিৎজাটিতে যে পরিমাণ মাংস ও বিন থাকার কথা, তা আসলে নেই জানলে তিনি এর জন্য ৫ দশমিক ৪৯ ডলার মূল্য খরচ করতেন না।

ব্যবসার ক্ষেত্রে অন্যায্য আচরণ ও প্রতারণার অভিযোগে টাকো বেলের কাছ থেকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন সিরাগুসা।

মেক্সিকান পিৎজায় সাধারত দুটো পিৎজা ডোর মাঝখানে গরুর মাংস (সিজনড বিফ) ও ভাজা বিন দেওয়া থাকে। এর ওপরে থাকে সস, পনির ও টমেটো। এ ছাড়া গুয়াকামোল ও মুরগির মাংসও থাকে।

সিরাগুসা নিজের ও ধোঁকার শিকার অন্য গ্রাহকদের পক্ষ থেকে মামলাটি করেছেন। ওই গ্রাহকেরা টাকো বেলের বিভিন্ন পণ্য কিনে হতাশ হয়েছেন।

সিরাগুসা অভিযোগ করার পাশাপাশি টাকো বেলের ওয়েবসাইটে প্রকাশিত খাবারের ছবি আর গ্রাহকের কাছে পৌঁছানো খাবারগুলোর ছবিও আদালতে জমা দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহককে যে পরিমাণ উপকরণযুক্ত খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাস্তবে তার চেয়ে কম উপকরণ দেওয়া হচ্ছে। গ্রাহকের প্রতি এ ধরনের আচরণ অন্যায্য। গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আগেও টাকো বেলের পণ্য নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। এ নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনও আদালতে জমা দিয়েছেন সিরাগুসা।

গত বছরের সেপ্টেম্বরে দ্য সানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিজ্ঞাপনে যেমন দেখা যায়, আসলে ততটা মাংস মেক্সিকান পিৎজায় থাকে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত