আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তি ও ৫
জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' উদযাপন করছে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময়
মঙ্গলবার রাতে নিউইয়র্কের জাকসন হাইটসে এ
উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের
আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ছাড়াও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ
অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ আনন্দ
শোভাযাত্রায় যোগ দেন।
আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে নেতা-কর্মীরা
বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনা ও তার সরকারকে
অভিনন্দন জানান। পরে পালকি পার্টি সেন্টারে
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ
আজাদসহ সিনিয়র নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি
আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন
আজাদ, লুৎফুল কবীর ও আবুল কাশেম, সাংগঠনিক
সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা ও চন্দন
দত্ত, দফতর সম্পাদক মোহাম্মদ আলী
সিদ্দিকী,উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, আইন
বিষযক সম্পাদক মো. শাহ বখতিয়ার, গণসংযোগ বিষয়ক
সম্পাদক কাজী কয়েস, প্রবাসী কল্যাণ সম্পাদক
সোলায়মান আলী, সদস্য শাহানারা রহমান, আবুল হামিদ,
যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, শ্রমিক
লীগের সভাপতি আজিজুল হক খোকন, স্টেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন
আজমল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ
শাহনাজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়
নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক
লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ
সম্পাদক সুবল দেবনাথ, স্টেট যুবলীগের সভাপতি
জামাল হোসেন, সাধারণ সম্পাদক সেবুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূুর্তি
ছিল মঙ্গলবার। একে স্বাগত জানিয়ে ঢাকায় আওয়ামী
লীগ দুটি সমাবেশ করে। বেলা আড়াইটায় বঙ্গবন্ধু
অ্যাভিনিউতে ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল
স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে ৫
জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক
দুরদর্শিতা হিসেবে তুলে ধরা হয়। একইসঙ্গে
সরকারের নানা সাফল্যের কথাও উঠে আসে।
কেন্দ্রের এই আনন্দ ভাগাভাগি করে নিতে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই দিনটিকে উদযাপন
করতে দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু
করে। তারা এই দিনটিকে অভিনন্দন ও বিজয় উৎসব
হিসেবে উদযাপন করার সিন্ধান্ত নেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত