আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে বিদ্বেষী হামলার শিকার এক বাংলাদেশি

নিউইয়র্কে বিদ্বেষী হামলার শিকার এক বাংলাদেশি

আবারও নিউইয়র্কে বিদ্বেষমূলক আক্রমণের (হেইট অ্যাটাক) শিকার হলেন মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি। পিএস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুলের সামনে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ হামলার শিকার হন তিনি।

মুজিবুর রহমান বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা ও পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের ছোট ভাই।

ঐ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে তার সন্তান। তাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে অপেক্ষা করছিলেন মজিবুর। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক কৃষাঙ্গ যুবক তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আইস আইস বলে কিল ঘুষি দিতে থাকেন। ঘটনার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুজিবুর রহমান।

পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর থেকে পার্কচেস্টারের বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসারত মজিবুরকে দেখতে যান কমিউনিটি নেতা শেখ আল মামুন, মুশতাক আহমেদসহ অনেকে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক কমিউনিটি নেতা এ ইসলাম মামুন। অনেকের অভিযোগ, মজিবুর রহমানের দাড়ি ও টুপি থাকায় ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের জেরেই হেইট ক্রাইমের শিকার হন মুজিবুর।

এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নেতারা।

এর আগে এস্টোরিয়াতেও এক বাংলাদেশি দোকানি বিদ্বেশ মূলক আক্রমণের শিকার হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের জেরে মুসলিম বিদ্বেষ থেকে বিদ্বেশ মূলক আক্রমণের শিকার হয়েছেন নিউইয়র্কের এস্টোরিয়ার সরকার হক নামের ওই বাংলাদেশি গ্রোসারি ব্যবসায়ী। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ওই ঘটনা ছিল কমিউনিটিতে গেল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা।

শেয়ার করুন

পাঠকের মতামত