আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জাতিসংঘ সদর দফতরের সামনে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ

জাতিসংঘ সদর দফতরের সামনে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ

জাতিসংঘ সদর দফতরের সামনে প্রথম বারের মতো মাসব্যাপী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। জাতিসংঘের সদর দফতরের সামনে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপনের ঐতিহাসিক মুহূর্তকে বাংলা ভাষা ও ভাষা শহীদদের জন্য বড় অর্জন বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্টজনেরা। তবে বাংলা ভাষা চর্চায় উদাসীনতা দূর করে তরুণ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান অনেকে।

ফিতা কেটে গত সোমবার আনুষ্ঠানিক এ ভাস্কর্যের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, ‘যত দ্রুত সম্ভব সরকারি উদ্যোগে নিউইয়র্কে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার প্রতিষ্ঠা করা হবে বলে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাংলাদেশ সরকারের পাশাপাশি নিউইয়র্ক সিটি এবং স্টেটের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক এ শুভ সূচনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে এসে বিশ্বব্যাপী বাংলা ভাষা ছড়িয়ে পড়ায় উচ্ছ্বসিত বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ।

সেমন্তী ওয়াহিদের সঞ্চালনায় এবং আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহার সার্বিক তত্ত্বাবধানে অমর একুশে ভাষা শহীদদের ভাস্কর্য উন্মোচনের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসানসহ নিউইয়র্ক সিটি এবং স্টেটের প্রতিনিধিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ কমিউনিটির নেতারা। এ ছাড়াও লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, সিনিয়ির সাংবাদিক নিনি ওয়াহেদ ও ফাহিম রেজা নূর।

ঐতিহাসিক এ ভাস্কর্য স্থাপনে নিউইয়র্ক সিটি ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানান বিশ্বজিৎ সাহা।

শেয়ার করুন

পাঠকের মতামত