আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জ্যাকসন হাইটস যেন এক টুকরো বাংলাদেশ : মাসুদ মোমেন

জ্যাকসন হাইটস যেন এক টুকরো বাংলাদেশ : মাসুদ মোমেন

নিউইয়র্কের জ্যাকসন হাইটস ক্রমেই হয়ে উঠছে বাঙালি প্রবাসীদের আড্ডাখানা। ‘মেঘনা গ্রোসারি শপ’-এর গোড়াপত্তনের পর জ্যাকসন হাইটসে বাড়তে থাকে বাংলাদেশিদের আনাগোনা। এখন এই স্থানটিই হয়ে উঠেছে ‘এক টুকরো বাংলাদেশ’।

কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে শুক্রবার রাতে অনুষ্ঠিত ‌'জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন' (জেবিবিএ)-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশ বাস করছেন নিউইয়র্কে। তারা দেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।’

জ্যাকসন হাইটসের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গড়া জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এরপর ২০১৫ সালে সংগঠনের সাবেক নেতাদের উদ্যোগে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হয় ভোটাভুটির।

জেবিবিএর ভোটাভুটির হয় ২০১৫ সালের ২০ শে ডিসেম্বর।নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ছিল ২০ নভেম্বর। এতে অংশ নেন জ্যাকসন হাইটসের ৪ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, প্রতিনিধি, রাজনীতিবিদ, কমিউনিটি নেতাসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি। পুরো গুলশান টেরেস তখন কানায় কানায় পরিপূর্ণ।

নতুন কমিটিতে ২০১৬-১৭ মেয়াদে দায়িত্ব পাওয়া সভাপতি জাকারিয়া মাসুদ জিকো এবং সাধারণ সম্পাদক তারেক মাসুদসহ ১৫ সদস্যের নতুন এই কমিটির নেতাদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের সাবেক নেতা, উপদেষ্টা পরিষদ সদস্যসহ প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেট জেনারেল শামীম আহসান, নিউইয়র্কের সাবেক কম্পট্রোলার জন লু, কুইন্সের স্থানীয় জনপ্রতিনিধি, স্টেট সিনেটর, অ্যাসেম্বলিম্যান ও কাউন্সিলররা।

সভাপতির বক্তব্যে জাকারিয়া মাসুদ জিকো জানান, সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনা সুদে সর্বোচ্চ ৫ হাজার ডলার লোন দেওয়া হবে। জ্যাকসন হাইটসে গড়ে তোলা হবে মসজিদ ও স্থায়ী শহীদ মিনার। একই সঙ্গে জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউকে ‘বাংলাদেশ ওয়ে’তে রূপান্তরের আশ্বাস দেন তিনি।

আগামীতে জ্যাকসন হাইটস থেকে অন্তত একজন বাংলাদেশি কাউন্সিল মেম্বার মূল ধারার রাজনীতিতে আসবেন বলে আশা করছেন অনেকে।

আলোচনা সভা ও শুভেচ্ছা বক্তব্য শেষে স্থানীয় এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে আগত অতিথিদের।

শেয়ার করুন

পাঠকের মতামত