আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

নিউইয়র্কে হামলার শিকার বাংলাদেশি ক্যাবচালক

নিউইয়র্কে হামলার শিকার বাংলাদেশি ক্যাবচালক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন আতাউর রহমান নামের এক প্রবাসী বাংলাদেশি ক্যাবচালক। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় এ ঘটনা ঘটেছে। সম্প্রতি ব্রঙ্কসের পার্ক চেস্টারে বিদ্বেষমূলক হামলার (হেইট ক্রাইম) শিকার হয়েছিলেন প্রবাসী মুজিবুর রহমান।

১২৪৫ ভার্জিনিয়া অ্যাভিনিউতে বসবাস করেন আতাউর রহমানের ছেলে লিমন। তিনি জানান, প্রতিদিনের মতো তাঁর বাবা ব্ল্যাক ক্যাব চালাচ্ছিলেন। গত শনিবার রাত ১১টার দিকে ক্যাসেল হিল সাবওয়ের কাছ থেকে কৃষ্ণাঙ্গ এক যুবক গাড়িতে ওঠেন। তিনি ওয়েস্ট চেস্টার অ্যাভিনিউ এবং সেন্ট লরেন্স অ্যাভিনিউয়ের কোনায় ওই কৃষ্ণাঙ্গ যুবককে নামিয়ে দেন। যাত্রী নামানোর পর আতাউর রহমান দেখতে পান পেছনের দরজা খোলা। গাড়ি থামিয়ে দরজা বন্ধ করতে গেলেই ওত পেতে থাকা কৃষ্ণাঙ্গ দুই যুবক আতাউরের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় কাচের বোতলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আতাউর রহমান। হামলায় আতাউর রহমানের ডান কান কেটে গেছে, কপাল ফেটে গেছে এবং কয়েকটি দাঁত ভেঙে গেছে। দুর্বৃত্তরা এ সময় আতাউরের কাছ থেকে ১ হাজার ৩০০ ডলারসহ কয়েকটি ক্রেডিট কার্ডও নিয়ে গেছে। সড়কের পাশে অজ্ঞান পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে নিউইয়র্কের ৪৩ প্রিসিংকটে একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ শনিবার রাতেই একজনকে গ্রেপ্তার করেছে।

আতাউর রহমানের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কসের পার্ক চেস্টারে বসবাস করছেন।

হামলার খবর পেয়ে আতাউর রহমানকে তাঁর বাড়িতে দেখতে যান কমিউনিটি নেতা এন মজুমদার, সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি জন পারভেজ জাহাঙ্গীর, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মো. শামীম মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, কমিউনিটি প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত