আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ছেয়ে গেছে বরফে

নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ছেয়ে গেছে বরফে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল বরফে ঢাকা পড়েছে। অঙ্গরাজ্যটির বাফেলো নগরসহ আশপাশের জনপদে গতকাল মঙ্গলবার রাতে প্রায় ছয় ফুট বরফের স্তূপ জমা হয়েছে।আবহাওয়া বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় কোনো কোনো স্থানে প্রায় ৪৮ ইঞ্চি বরফের স্তূপ জমতে পারে। প্রতি ঘণ্টায় তিন-চার ইঞ্চি তুষারপাতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঘণ্টায় ৪০ মাইল বেগে দমকা হাওয়া বইছে। এর মধ্যে অবিরাম তুষারপাতে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।এই প্রতিকূল আবহাওয়ায় বাফেলোতে বসবাসরত প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি নিরাপদে আছেন। সেখান থেকে প্রবাসী নুরুল মোর্শেদ প্রথম আলোকে বলেন, নগরের দক্ষিণে তুষারপাতের পরিমাণ বেশি।কয়েকজন প্রবাসী বাংলাদেশি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে ঘর থেকে বের হওয়ার উপায় নেই। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি বিভাগ ছাড়া নগরের স্কুল-কলেজসহ সরকারি দপ্তর বন্ধ রাখা হয়েছে। বাফেলোমুখী মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো। সড়কে বরফে আটকে পড়া যানবাহন ও যাত্রীদের নিরাপত্তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে আটকে পড়া লোকজনের জন্য জরুরি শীতবস্ত্র, খাদ্য ও পানীয় পৌঁছে দেয়া হচ্ছে।নিউইয়র্কসহ আশপাশের রাজ্যগুলোতে গতকাল সকাল থেকে তাপমাত্রা দ্রুত নিচের দিকে নামতে থাকে। নিউইয়র্কে সদ্য আসা প্রবাসী বাংলাদেশি শাহীনা বেগম বলেন, তীব্র ঠান্ডায় একদম কাবু হয়ে গেছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত