আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে স্মারকলিপি প্রদান

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে স্মারকলিপি প্রদান

প্রবাসীদের ভোটাধিকার দিতে জাতীয় সংসদে আইন পাস করা হয়েছে। আমরা ভোটাধিকার চাই। দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন করে বিদেশি নাগরিকত্ব গ্রহনকারী প্রবাসীদের ‘বাংলাদেশি নাগরিকত্ব ও ভোটাধিকার’ দিন। প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের দাবি- বলেছেন প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির (প্রবাকস) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী।

১লা মার্চ ২০১৬ মঙ্গলবার বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তরে ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদানকালে তিনি একথা বলেন। এসময় প্রবাকসের সভাপতি মোশাররফ আলম বলেন, ‘আমরা বাংলাদেশে জন্মেছি। জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। ভোটাধিকার আমাদের ন্যায্য পাওনা’ বলে দাবি করেন তিনি। এসময় প্রবাকসের সহসভাপতি আবুল কে মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখলাকুল আম্বিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির স্মারকলিপিতে ১১ দফা দাবি পেশ করা হয়। সেখানে জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার, বিসিএসসহ সকল সরকারি চাকরিতে প্রবাসীদের কোটা, সংসদে প্রবাসীদের ৫০টি সংরক্ষিত আসন, ডেপুটি স্পীকার, মন্ত্রী, হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি পদে প্রবাসীদের নিয়োগ, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ, ডুয়েল সিটিজেন অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে ডুয়েল সিটিজেন ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের শীর্ষপদে প্রবাসীদের নিযোগের দাবি জানানো হয়।

এছাড়া স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে ১ভাগ ভোটারের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে দলীয় প্রার্থী হতে পারে সেজন্য প্রতিটি রাজনৈতিক দলকে স্থানীয় সরকারে ৪০ভাগ এবং জাতীয় সংসদে ২০ ভাগ প্রার্থী দিতে কোটা সংরক্ষন করার দাবি জানানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত