আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মনোনয়নের দৌড়ে এগিয়ে হিলারী : ছিটকে পড়ছেন স্যান্ডার্স

মনোনয়নের দৌড়ে এগিয়ে হিলারী : ছিটকে পড়ছেন স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে ধরে নেয়া যায়। যদিও হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের এখনো কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে তা কাগজে-কলমে। আগামী মঙ্গলবারের প্রাইমারি ভোটেই নিশ্চিত হতে পারে বার্নি স্যান্ডার্সের নির্বাচনী ভাগ্য।


গত সপ্তাহে নিউইয়র্ক স্টেটের প্রাইমারিতে জয়লাভ করে স্যান্ডার্সের চেয়ে ২০০ টিরও বেশি প্রতিশ্রুত ডেলিগেট নিজের ঝুলিতে পুরেছেন হিলারি। নিউইয়র্কের জয় সুপার ডেলিগেটদের অভূতপূর্ব সমর্থন লাভেও সহায়তা করেছে হিলারিকে। সুপার ডেলিগেটসরা দলের গুরুত্বপূর্ণ সদস্য যারা যে কোনো প্রার্থীকে সমর্থন করার অধিকার রাখেন।


বার্তা সংস্থা এপির এক জরিপে প্রকাশ, গত দুই দিনে আরো ১১ জন সুপার ডেলিগেটের সমর্থন লাভ করেছেন হিলারি।


এখন পর্যন্ত হিলারি ক্লিনটন মোট ১,৯৪১ টি ডেলিগেট লাভ করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের হাতে আছে ১,১৯১ টি ডেলিগেট। ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন পেতে ২,৩৮৩ টি ডেলিগেট পেতে হবে।


আগামী মঙ্গলবার কানেকটিকাট, দেলাওয়ার, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া ও রোড আইল্যান্ড স্টেটে মোট ৩৮৪ টি ডেলিগেটের জন্য প্রতিদ্বন্দ্বীতায় নামছেন হিলারি ও স্যান্ডার্স। বেশি সংখ্যক ডেলিগেট লাভ করে সুপার ডেলিগেটদের সমর্থন লাভের জন্য মঙ্গলবারের ভোটকে স্যান্ডার্সের জন্য শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে।


তবে কাজটি মোটেও সহজ হবে না স্যান্ডার্সের জন্য। কেননা এই ৫ টি রাজ্যের কমপক্ষে ২ টিতে হিলারির শক্ত সমর্থন রয়েছে।


বিশ্লেষকরা মনে করছেন, মঙ্গলবারের ভোটে সম্পূর্ণ ডেলিগেট জিততে না পারলেও মনোনয়ন লাভের জন্য প্রয়োজনীয় ডেলিগেটের কমপক্ষে ৯০% পর্যন্ত লাভ করতে পারবেন হিলারি। বর্তমানে প্রয়োজনীয় ২,৩৮৩ টি ডেলিগেটের ৮১% তার হাতে রয়েছে।


স্বঘোষিত সোস্যালিস্ট ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইন জানে মঙ্গলবার ওই ৫ টি স্টেটে তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হবে। স্যান্ডার্সের ক্যাম্পেইন মঙ্গলবারের ভোটের পর তাদের প্রচারণা কার্যক্রম পুর্নবিবেচনা করার ঘোষণা দিয়েছে।


সম্ভবত, ওই দিনের ভোটের পরে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন বার্নি স্যান্ডার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত