আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিউইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে কানাডায় এক তরুণ আটক

নিউইয়র্কে হামলার পরিকল্পনার অভিযোগে কানাডায় এক তরুণ আটক

ছবি: এলএবাংলাটাইমস

সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে কানাডায় এক তরুণকে আটক করা হয়েছে। কানাডীয় ও মার্কিন তদন্তকারীরা তাঁকে আটক করেন।

২০ বছর বয়সী ওই তরুণের নাম শাহজেব খান। তিনি শাহজেব জাদুন নামেও পরিচিত। বুধবার যুক্তরাষ্ট্রসংলগ্ন কানাডার সীমান্ত এলাকা থেকে প্রায় ১২ মাইল দূরে কুইবেকের ওর্মসটাউন থেকে তিনি আটক হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষ থেকে নিউইয়র্ক নগরে ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওই সন্দেহভাজন তরুণ পাকিস্তানি নাগরিক। তিনি টরন্টোর কাছের একটি এলাকায় থাকেন। আগামী ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার এক বছর পূর্তিতে কিংবা ১১ অক্টোবর ইয়ম কিপুর উপলক্ষে ইহুদিদের ছুটির দিনে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ ঘটনা তদন্তে নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে সমন্বয় করছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

১৩ সেপ্টেম্বর সন্দেহভাজনকে মন্ট্রিয়লের একটি আদালতে হাজির করার কথা। দুই ব্যক্তির সঙ্গে মিলে শাহজেব হামলার পরিকল্পনা করেছিলেন। তবে ওই দুই ব্যক্তি যে গুপ্তচর ছিলেন, তা তিনি বুঝতে পারেননি। শাহজেব হামলার জন্য ওই দুজনকে আধা স্বয়ংক্রিয় রাইফেল, গোলাবারুদ ও ছুরি সংগ্রহ করতে বলেছিলেন।

কৌঁসুলিরা বলেছেন, যুক্তরাষ্ট্র সীমান্ত পার করে দেওয়ার জন্য মানব পাচারকারীকেও অর্থ দিয়েছিলেন শাহজেব।

দুই গুপ্তচরকে শাহজেব যে বার্তা পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, ‘ইহুদিদের হামলার লক্ষ্য করার জন্য যুক্তরাষ্ট্র যথার্থ জায়গা। কারণ, সেখানে অপেক্ষাকৃত বেশিসংখ্যক ইহুদির বসবাস।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার চালানো হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের পরিকল্পনায় সফল হয়ে যাই, তবে তা হবে নয়–এগারোর পরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হওয়া সবচেয়ে বড় হামলার ঘটনা।’

কানাডীয় রয়েল পুলিশের কমিশনার মাইক ডুহেমে বলেছেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের ওপর হামলা চালানোর এ পরিকল্পনা জঘন্য। তাঁর দাবি, কানাডায় এ ধরনের মতাদর্শিক ও বিদ্বেষপ্রসূত অপরাধের জায়গা নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত