আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নববর্ষ জাগাও স্পন্দন জীবনে ও জাগরনে-বিসিসিডিআই বাংলা স্কুল

নববর্ষ জাগাও স্পন্দন জীবনে ও জাগরনে-বিসিসিডিআই বাংলা স্কুল

গত ৩০ এপ্রিল শনিবার ওয়াশিংটন ডিসির  নোভা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বৈশাখীমেলা ও বাংলা বর্ষবরন-১৪২৩ । বিসিসিডিআই বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাদার তেরেশা নামে সর্বাধিক পরিচিত বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর ওবিই। শামীম চৌধুরী, লিজা বড়ুয়া ও শতরূপা বড়ুয়ার সাবলীল  উপস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর সোমা বোসের পরিচালনায় ”অরুন প্রাতের তরুণ দল” গানের সাথে নৃত্য পরিবেশন করে মুসতাবি, মুহতাসিম,  আদ্রিতা, ইশাত,প্রিয়াংকা, রিমা, রনি, ও সামারা।

বর্ষবরণ অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্বে মঞ্চে সঙ্গীত পরিবেশন করে ক্লিমেন্ট গোমেজ, রুমা ভৌমিক, তনুশ্রী দত্ত, শারমিন শিপু টগর,এস কে মিলন, দিনার মনি, বাংলা স্কুলের গানের শিক্ষক নাসির চৌধুরী , মেরিনা রহমান , উৎপল বড়ুয়া ,কালাচাঁদ সরকার , বুলবুল আক্তারসহ আরও অনেকে।।  গানের তালেতালে নৃত্য পরিবেশনায় ছিলেন রোকেয়া জাহান হাঁসি, নোরা, মুর্ছনা বড়ুয়া। এরপর  বৃষ্টির কোরিওগ্রাফীতে গ্রামবাংলার কৃষ্টি -ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে ফ্যাশন শো করে বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীরা।   অংশগ্রহন করে জুবিন, তানজিন, ফরহাদ, সারিবা হোসাইন, আদিত্য বড়ুয়া, আনন্দী বড়ুয়া , আবরার মাহবুব, নাবিল হাসান অনন্ত, আলিনা খান, হ্নদিতা চৌধুরী, সামিয়ান খান, রুদ্র দত্ত, ধ্রুব দত্ত ও সাইদ হোসাইন।
তাছাড়া বাংলা স্কুলের নৃত্য পরিচালক বনানী চৌধুরীর পরিচলানায় বাংলাস্কুল ড্যান্স অ্যাকাডেমির নৃত্যশিল্পীরা  সঙ্গীতের তালেতালে নৃত্য পরিবেশন করে।

 বিসিসিডিআই বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী ছুট্টি উপস্থিত দর্শকদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপশি বাংলা স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

বর্ষবরণ  অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর ওবিই। প্রধান অতিথির বক্তব্যে ড. ভ্যালেরি অ্যান টেইলর বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদেরকে সিআরপি-বাংলাদেশ এর কার্যক্রম দেখে আসার আমন্ত্রন জানান এবং সিআরপি-বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রে  প্রবাসী বাংলাদেশিদের আহবান  জানান

বর্ষবরন অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষন ছিল ওয়াশিংটন ডিসির স্বনামধন্য ব্যান্ড শ্যাডো ড্রীমস্ এর সংগীত পরিবেশনা । নাচে গানে করতালিতে সে এক জমজমাট অনুষ্ঠান । বিভিন্ন স্টলে শোভা পাচ্ছিল বাংলার  শাড়ী-চুরি-গহনা , ঝাল-মুড়ী , দই-মিষ্ঠান্ন, পানতা ইলিশ ত আছেই। খাওয়া , শপিং আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঘরে ফেরা। দিন মাস বছর শেষে আসবে নতুন সাল, আবার ও গাইব  বৈশাখীমেলা ও নববর্ষে -মেলাই যাইরে...
ফটোক্রেডিটঃ- রাজীব বড়ুয়া

শেয়ার করুন

পাঠকের মতামত